বিনোদন

অভিনয়ের পর এবার সাংবাদিক মৌসুমী

বিনোদন প্রতিবেদক: সাংবাদিক হওয়ার অনেক আগ্রহ ছিল চিত্রনায়িকা মৌসুমীর। এবার তার সেই ইচ্ছাপূরণ হয়েছে। সপ্তাহিক ম্যাগাজিন ‘ভিশন ২০২১’-এর নির্বাহী সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ঢাকাই ছবির এ প্রিয়দর্শিনী।

ম্যাগাজিনটির সম্পাদক ও প্রকাশক মো. জসিম উদ্দিন মঙ্গলবার মৌসুমীর হাতে তার নিয়োগপত্র তুলে দেন।

নিয়োগ পেয়ে মৌসুমী বলেন, খুব ভালো লাগছে। আসলে সাংবাদিকতার প্রতি অনেক আগে থেকেই আগ্রহ ছিল আমার। পেশাজীবনে অনেক সাংবাদিকের সঙ্গে মিশেছি। তাতে এই পেশার প্রতি সম্মানটা আরও বেড়ে যায়। আর গণমাধ্যম তো সমাজের আয়না। আমি এই ক্ষেত্রটিতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।

সহধর্মিণীর এই নতুন যাত্রায় মৌসুমীকে শুভেচ্ছা জানিয়েছেন নায়ক ওমর সানী।

তিনি বলেন, মৌসুমীর সঙ্গে পরিচয় হওয়ার পর থেকেই দেখেছি সাংবাদিকতা নিয়ে ওর অনেক আগ্রহ। আমি খুব আনন্দিত। ওকে আমার পক্ষ থেকে অনেক অভিনন্দন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা