বিনোদন

ভাগ্যক্রমে বেঁচে গেলেন ৪ শিল্পী

বিনোদন ডেস্ক: ভাগ্যক্রমে বেঁচে গেলেন আলোচিত লাক্স তারকা নাজিফা তুষি, অভিনেতা শরিফুল রাজ, খায়রুল বাসারসহ ৫ জন। তারা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ২ জন আইসিইউতে ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর গুলশান অ্যাভিনিউতে এ দুর্ঘটনার শিকার হন তারা। সম্প্রতি ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব সিনেমায় অভিনয় করেন রাজ, তুষি ও খায়রুল বাসা।

বিষয়টি নিশ্চিত করে অভিনেতা খায়রুল বাসার জানান, তাদের প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। যার ফলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পর সঙ্গে সঙ্গে আমাদের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।

ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ জানান, বৃহস্পতিবার আনুমানিক রাত ৩টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত পাঁচ জনকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয়। তারা বর্তমানে প্রফেসর রেজাউল করিমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, রাতে গুলশান ১ নাম্বারে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে মোট ৫ জন আহত হন। তাদের মধ্যে দুই জন আইসিইউতে রয়েছেন।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে আলোচিত ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’ও জুটি বেঁধে অভিনয় করেছেন লাক্স তারকা নাজিফা তুষি ও র‍্যাম্প মডেল শরিফুল রাজ। ২০১৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন নাজিফা তুষি। আর ২০১৬ সালে শরিফুল রাজের চলচ্চিত্রাঙ্গনে ‘আইসক্রিম’ সিনেমা দিয়ে অভিষেক ঘটে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

ঢাকায় বৃষ্টি, ৯ অঞ্চলে ঝড়ের আভাস

ভ্যাপসা গরমের মধ্যেই রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি...

গ্র্যান্ড মোসাল্লায় খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু 

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঢাকা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আশুলিয়া থানার একটি বিশ...

বাস-ট্রাকের সংঘর্ষে আহত ৭

ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্র...

রাজধানী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

প্রচণ্ড তাপদাহে জ্বলছে সারাদেশ। এরমধ্যেই আশার বাণী শো...

আইনি জটে বন্দরে আটকে ৩০৪ গাড়ি, আমদানি সংকটে

আইনি জটিলতার কারণে চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে প্রায় শত কোটি টাকা...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা