বিনোদন

‘ভুল’ করলেন মধুমিতা

বিনোদন ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিক নাটক দিয়ে জনপ্রিয়তা লাভ করেছিলেন। এরপর সিনেমায় এসে নিজের অভিনয়ের জাত চিনিয়েছেন। ‘লাভ আজ কাল পরশু’ সিনেমায় নিজেকে মেলে ধরলেন খোলামেলা রূপে। আবার মিষ্টি তরুণীর রূপে দেখা দিয়েছেন ‘চিনি’তে।

মধুমিতার অভিনয় জীবন মসৃণ এবং সফল। তবে ব্যক্তি জীবনে পেরিয়েছেন অনেক জটিলতা। প্রেম, বিয়ে অতঃপর বিচ্ছেদ, এসব মোকাবিলা করে নিজেকে পুনরায় গুছিয়ে নিয়েছেন। যদিও বিয়েটাকেই জীবনের সবচেয়ে বড় ভুল মনে করেন তিনি।

তবে এবার জেনে-বুঝেই একটি ভুল করলেন মধুমিতা। সেটা আবার নিজেই স্বীকার করে নিয়েছেন। কী সেই ভুল?

শনিবার (২৮ আগস্ট) ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যায়, গাড়ি চালাচ্ছেন তিনি। তবে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন বের করে সেটা দিয়ে ভিডিও করছিলেন অভিনেত্রী।

ভিডিওতে মধুমিতা বলেন, আমি এখন গাড়ি চালাচ্ছি। আর একটা ভুল কাজ করছি। গাড়ি চালাতে চালাতে শুট করছি। এটুকু বলতে চাই, সাবধানে চালাচ্ছি। রাস্তা ফাঁকা আছে বলেই ক্যামেরাটা বের করলাম। এটা আমার ফেভারিট রাস্তা। এই ভিডিও করছি বলে কিছু মনে করো না।

ভুল করলেও মধুমিতার এই সহজ স্বীকারোক্তি তার অনুসারীদের মন জয় করেছে। তারা অভিনেত্রীর সমালোচনা না করে বরং তাকে সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা