বিনোদন

উষ্ণতা ছড়াচ্ছেন মিম

বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ক্যারিয়ারের শুরু থেকেই ফিটনেসের প্রতি মনোযোগী তিনি। স্লিম ফিগারের এই নায়িকা নিজেকে মোহময়ী করে রাখার জন্য পরিশ্রমের ঘাটতি রাখেননি কখনো।

তবে গত ৬ মাস টানা জিমে গিয়ে ঘাম ঝরিয়েছেন, নানা কসরত করেছেন। এবং সবশেষে দেখা দিয়েছেন আকর্ষণীয় রূপে।

রোববার (২৯ আগস্ট) নিজের সোশ্যাল অ্যাকাউন্টে কয়েকটি ছবি শেয়ার করেন মিম। সেখানে তাকে স্বল্পবসনায় দেখা গেছে। তবে পোশাক নয়, এসব ছবিতে নজর কেড়েছে মিমের শারীরিক অবয়ব। নিজেকে আপাদমস্তক ফিট করে ফেলেছেন তিনি। যেটাকে প্রচলিত কথায় ‘জিরো ফিগার’ বলা হয়ে থাকে।

ক্যাপশনেও মিম জানালেন তার এই ফিটনেসের কথা। লিখেছেন, ‘তুমি যেটা চাও, সেটা সবসময় পাবে না। কিন্তু যেটার জন্য তুমি পরিশ্রম করবে, সেটা পাবে। শরীরের এই গঠন পাওয়ার জন্য আমি ৬ মাস কঠোর পরিশ্রম করেছি।’

এই পোস্টে মিম ধন্যবাদ জানিয়েছেন তার জিম সেন্টার এবং ট্রেইনারের প্রতি। তাদের সহযোগিতা এবং পরামর্শেই নিজেকে এমন আকর্ষণীয় রূপে গড়ে নিতে পেরেছেন অভিনেত্রী।

এদিকে ছবিতে মিমকে দেখা যাচ্ছে, হলুদ রঙের একটি অন্তর্বাসের ওপর ঝলমলে ব্লেজার পরে আছেন। সঙ্গে রয়েছে একটি প্যান্ট। বলাই বাহুল্য, ছবিগুলোতে তার রূপ ও শরীরের আবেদন উপচে পড়ছে। সেটা বোঝা যায় রিঅ্যাকশন এবং মন্তব্যের ঘরে চোখ রাখলেই।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা