বিনোদন

হতাশা মুক্ত হওয়ার কৌশল জানালেন শ্রীলেখা

বিনোদন ডেস্ক : টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র সামাজিক মাধ্যমে সবসময়ই বেশ সক্রিয়। অনুরাগীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন তিনি। মাঝেমধ্যেই অনুরাগীদের সঙ্গে কথা বলেন নানা বিষয় নিয়ে।

তেমনি মন খারাপ, ভালোলাগা, ভালো থাকা, প্রেম, বিরহ, বিচ্ছেদ থেকে হতাশা নিয়ে প্রায়শই অনুরাগীদের প্রশ্নের উত্তর দেন শ্রীলেখা। এবার হতাশা থেকে বেরিয়ে আসার উপায় জানালেন তিনি।

শ্রীলেখার কথায়, ‘হতাশা জীবনের একটা অংশ। অভিনেত্রী নিজেও তার ব্যতিক্রম নন। তবে হতাশ হলে ভেঙে পড়লে চলবে না। ইতিবাচক থাকার চেষ্টা করতে হবে। ইতিবাচক মনোভাব নিয়েই পার করতে হবে হতাশার দিনগুলো।’

তার মতে, ‘রাতের পর যেমন দিন হয়, তেমন তুমি আজ হতাশ থাকবে, পজিটিভ থাকবে। পরের দিন তোমার ভালো হবে। ইতিবাচক থাকলে ইতিবাচকতাকে আকর্ষণ করে।’

টালি পাড়ায় স্পষ্ট বক্তা অভিনেত্রী হিসেবে পরিচিত শ্রীলেখা। স্পষ্ট কথা বলতে ভালবাসেন। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন থাকে হামেশাই চর্চায়। বিভিন্নভাবে ট্রোলেরও শিকার হয়েছেন। যদিও কোনও কিছুকেই তোয়াক্কা করেন না নায়িকা। সবসময় ইতিবাচক থাকার বার্তা তার।

৭৮তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হবে আদিত্য বিক্রম সেনগুপ্তের সিনেমা ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’। বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র। জানা গেছে, এই উৎসবের রেড কার্পেটে শাড়ি পরে হাঁটবেন শ্রীলেখা। বর্তমানে সেই প্রস্তুতিই নিচ্ছেন তিনি।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা