ছবি: সংগৃহীত
ফিচার

ধানের বাম্পার ফলনেও শঙ্কায় কৃষক

রংপুর ব্যুরো: নানা প্রতিকূলতার মধ্যেই রংপুর মহানগরীসহ এ অঞ্চলের ৫ জেলায় বোরো ধান চাষ করেছিল কৃষকরা। এবার সেই ধানের বাম্পার ফলন হয়েছে।

আরও পড়ুন: ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

অনেক স্থানে ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু হয়েছে। অনেক কৃষক নিজের জমিতে চাষ হওয়া ধান বাড়িতে তুলতে ব্যস্ত সময় পার করছেন।

তবে বিগত বছরগুলোতে অনেক কৃষকের ধান কাটতে স্বেচ্ছাশ্রমে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এগিয়ে আসলেও এবার তার ব্যতিক্রম ঘটেছে। এ বছর স্বেচ্ছাশ্রমে ধান কেটে দিবে এমন কারো সহযোগিতা পাচ্ছেন না কৃষকরা। সেই সাথে বেড়েছে শ্রমিকের দাম। ফলে কৃষকদের মাঝে চরম হতাশা নেমে এসেছে।

সরেজমিনে রংপুর নগরীসহ জেলার বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা গেছে, ধান কাটা, মাড়াই ও শুকানোসহ আনুষঙ্গিক কাজে কৃষক-কৃষাণীসহ দিনমজুররাও ব্যস্ত সময় পার করছেন। কিছুদিনের মধ্যেই বোরো ধানের ফসলের মাঠ ফাঁকা হয়ে যাবে। ধান উঠবে কৃষকের ঘরে।

আরও পড়ুন: উপজেলা ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

এবার বোরো ধানের বাম্পার ফলন হওয়ায় হাসি ফুটেছে কৃষকদের মুখে। তবে হতাশায় ফেলে শ্রমিক মুজরি ও সংকট। এবার ধান কাটতে কৃষকের পাশে নেই কেউ।

কৃষি সম্প্রসারণ অধিদফতর রংপুর আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রংপুর মহানগরীসহ জেলার ৮ উপজেলা ও রংপুর অঞ্চলের ৫ জেলায় ৮ লাখ ৭৮৩৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

রংপুর সদরসহ জেলার বিভিন্ন উপজেলার কয়েকজন কৃষক জানান, ধান ঘরে তোলার মুহূর্তে বৈরী আবহাওয়া ও বৃষ্টির খবরে তাদের উৎকণ্ঠা বেড়েছে। চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া থাকায় অন্যান্য বছরের চেয়ে বোরো আবাদ ভালো হয়েছে।

আরও পড়ুন: ফুলছড়িতে চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

গত কয়েক বছর অনেকে ধান কেটে দিতেন। সে সময় তাদেরকে পাশে পেয়ে সহজেই প্রাকৃতিক দুর্যোগ থেকে ধান রক্ষা করতে পেরেছেন। কিন্তু এবার কাউকে পাশে পাচ্ছেন না। সেই সাথে শ্রমিকের মুজুরি ও সংকট থাকায় তারা চরম হতাশায় পড়েছেন।

গত সপ্তাহে আবহাওয়া অধিদফতর ঘোষণা করেছিল, মে মাসে বৃষ্টির সম্ভবনা রয়েছে। যেকোন সময় বৃষ্টি নামতে পারে। এ কারণে তারা ধান নিয়ে চিন্তায় পড়েছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা