বিনোদন

ভিন্ন রূপে এভ্রিল!

বিনোদন ডেস্ক: মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জান্নাতুল নাঈম এভ্রিল এবার অভিনয় করছেন ‘আঙুল’নামে একটি শর্টফিল্মে। ৎ

জানা য়ায়, ছোটবেলা থেকেই পুরুষের আঙুলে আঙুলে বড় হয়েছে চিত্রা। তার জীবনে আসা প্রায় সব পুরুষই তার দিকে আঙুল তুলে তুলে তার জীবন দুর্বিষহ করে তোলে। একদিন হাইওয়েতে চিত্রার কাছে লিফট চায় কবীর।

গাড়িতে ঢুকে কবীর চিত্রার বডি পার্ট-এ টাচ করে। হঠাৎ চিত্রা ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করে কবীরের আঙুল কেটে ফেলে। ঘোষণা দেয়-‘যতবার নারীর ওপর পুরুষের আঙুল উঠবে, সেই আঙুল আমি কেটে ফেলব’। এভাবেই এগিয়েছে শর্টফিল্ম ‘আঙুল’-এর গল্প।

এভ্রিল ছাড়াও এখানে কবীর চরিত্রে রয়েছেন ফারহান খান রিও। আছেন রাইসা, শাহীন মৃধা প্রমুখ। এটি নির্মাণ করেছেন ইভান মনোয়ার।

নির্মাতা ইভান মনোয়ার বলেন, ‘পুরুষতান্ত্রিক এই সমাজ ব্যবস্থাকে চ্যালেঞ্জ করবে শর্টফিল্মটি। আমরা টানা ৪৮ ঘণ্টা ননস্টপ শুটিং করেছিলাম। এটি দর্শকদের নতুন একটা বার্তা দেবে।’

শর্টফিল্মটি প্রযোজনা করেছে আই থিয়েটার। আই থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও আই থিয়েটার এন্টারটেইনমেন্ট অ্যাপসে এটি দেখা যাচ্ছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফিলিস্তিনের পক্ষে ব্রিটিশ গ্রিন পার্টি

মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে জো...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে ফের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা