বিনোদন

সাদা-কালোতেই জমকালো সারা!

বিনোদন ডেস্ক : বাবা বলিউড তারকা সাইফ আলী খান। মা এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী অমৃতা সিং। সেই সূত্রে জন্ম থেকেই সারা আলী খান সিনে দুনিয়ার মানুষ। তবে বড় হয়ে তিনি নিজ যোগ্যতায় জায়গা করে নিয়েছেন বলিউডে।

২০১৮ সালে ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে মুম্বাই সিনে ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় তার। এরপর গত দুই বছরে ‘সিম্বা’, ‘লাভ আজ কাল’ ও ‘কুলি নাম্বার ওয়ান’ সিনেমাগুলোতে কাজ করেছেন।

রূপালি দুনিয়ার কাজের বাইরে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় সারা। প্রতিনিয়তই ছবি-ভিডিও শেয়ার করে মাতিয়ে রাখেন ভক্তদের। তবে এবার সারা বাজিমাৎ করলেন সাদা-কালো ছবিতেই!

বুধবার (২৭ জুলাই) ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেন সারা। সাদা-কালো ছবিগুলোতে তাকে দেখা গেছে কেবল একটি কালো অন্তর্বাস আর হাই থাই স্লিট স্কার্টে। স্বল্প বসনায় তাকে দেখে কুপোকত ভক্তরা। তার শরীরের আবেদনে যেন বুঁদ সবাই।

এর প্রমাণ পাওয়া যায় পোস্টটির প্রতিক্রিয়ার দিকে তাকালেই। মাত্র ২০ ঘণ্টায় এতে ১৭ লাখের বেশি লাইক পড়েছে! আর মন্তব্য জমা হয়েছে সাড়ে ১১ হাজারের বেশি!

প্রসঙ্গত, সারা আলী খানের হাতে রয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আতরাঙ্গি রে’। বলিউডের খ্যাতিমান নির্মাতা আনন্দ এল রাইয়ের পরিচালনায় সিনেমাটিতে সারা স্ক্রিন শেয়ার করছেন অক্ষয় কুমার ও দক্ষিণী সুপারস্টার ধানুশের সঙ্গে। এছাড়া একই পরিচালকের ‘নখরেওয়ালি’ নামের আরেকটি সিনেমায়ও এ অভিনেত্রী কাজ করবেন বলে শোনা যাচ্ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা