বিনোদন

রাজের বিরুদ্ধে শার্লিনের যৌন হয়রানির অভিযোগ 

বিনোদন ডেস্ক : পর্ণ ছবি বানানোর দায়ে গ্রেফতার হয়ে কারাগারে আছেন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। তার জামিন স্থগিত করেছে মুম্বাই আদালত। জব্দ করা হয়েছে ব্যাংক একাউন্ট।

এদিকে রাজের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন বলিউডের সেক্স সিম্বল অভিনেত্রী শার্লিন চোপড়া। ভারতীয় গণমাধ্যমগুলো এমনটাই দাবি করছে।

সেসব খবরে বলা হচ্ছে, ২০২১ সালের এপ্রিল মাসে শার্লিন এফআইআর দায়ের করেছিলেন রাজের বিরুদ্ধে। সেই মামলার তথ্য সম্প্রতি সামনে এল জাতীয় সংবাদ সংস্থার সূত্রে। শুধু তাই নয়, শার্লিনের দাবি, রাজ তাকে বলেছিলেন, শিল্পার সঙ্গে তার সম্পর্ক নাকি ভালো যাচ্ছে না।

২০১৯ সালের শুরুর দিকে শার্লিনের সহকারীর সঙ্গে যোগাযোগ করেন রাজ। তিনি চাইছিলেন, ‘দ্য শার্লিন চোপড়া অ্যাপ’ নামে একটি অ্যাপ তৈরি করবেন। শার্লিনের দাবি, রাজ তাকে বলেছিলেন, সেই অ্যাপে শার্লিন তার নিজের ভিডিও আপলোড করতে পারেন।

শার্লিন জানান, সেই বছর ২৭ মার্চ আচমকা শার্লিনের বাড়ি চলে যান রাজ। আগে থেকে কিছু শার্লিনকে জানাননি তিনি। দুই জনের মধ্যে তর্কাতর্কি চলতে থাকে কোনো একটি মেসেজ নিয়ে। শার্লিনের অভিযোগ, আচমকাই তাকে চুমু খেতে শুরু করেন রাজ।

শার্লিন বাধা দিলেও তার কথা শোনেন না তিনি। এমনকি রাজ নাকি শার্লিনকে তার ও শিল্পার সম্পর্কের সমস্যার কথা বলতে শুরু করেন। রাজের কথায়, তাদের সম্পর্ক নাকি ‘জটিল’। আর তাই তিনি সর্বদা মানসিক চাপে থাকেন।

শার্লিনের দাবি, সেই পরিস্থিতিতে তিনি খুব ভয় পেয়ে যান। রাজকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বাথরুমে চলে যান।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা