বিনোদন

ন্যান্সির তৃতীয় বিয়ে সেপ্টেম্বরে

বিনোদন প্রতিবেদক : অতীত ভুলে নতুন জীবন সাজানোর পরিকল্পনার কথা গত এপ্রিলেই জানিয়েছিলেন গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি। থিতু হয়েছেন ঢাকায়। মাঝে দুই মাস সময় নিয়ে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গায়িকা।

বুধবার (২৮ জুলাই) গণমাধ্যমকে জানিয়েছেন, আসছে সেপ্টেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। সেই মাপেই চলছে সার্বিক প্রস্তুতি।

তবে পাত্র কে সেটা জানাননি। এ বিষয়টি আরও পরে জানাবেন। কারণ এখনও অনেক কিছুই বাকি আছে।

এ গায়িকা বলেন, ‘সবাই আমার বিচ্ছেদ নিয়ে পড়ে আছেন। কিন্তু আমি তো সামনে তাকাতে চাই। বিয়েটাও তো মধুর কিছু। আশা করছি সেপ্টেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছি।’

তিনি জানান, যদি সম্ভব হতো আগস্ট মাসেই সেটা করতেন। কিন্তু শোকের মাসের পরই সুসংবাদটি দিতে চান সবাইকে।

বিয়ে নিয়ে আক্ষেপ ও মজার ছলে তিনি আরও বলেন, ‘আমার এর আগে বিয়ে হয়েছে কিন্তু মেহদি দেয়া হয়নি। যেহেতু এবার দানে দানে তিন দান, তাই বিয়ের সব আয়োজন রাখবো কিনা ভাবছি। মেহদি, প্রি ও পোস্ট ওয়েডিং- সবকিছু। আমি জীবন নিয়ে নতুন করে ভাবতে চাই। পেছন ফিরে তাকাতে চাই না।’

সম্প্রতি তার দ্বিতীয় স্বামী জায়েদের সঙ্গে বিচ্ছেদ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা