বিনোদন

বৃক্ষ নিধন বিরোধী গানে লাকী

বিনোদন ডেস্ক : গণজাগরণ মঞ্চের লাকী আক্তারের কথা মনে আছে নিশ্চয়ই? যিনি বজ্র কণ্ঠে প্রতিবাদের স্ফুলিঙ্গ ছড়িয়েছিলেন। তার সেই প্রতিবাদী কণ্ঠ আবারও সোচ্চার হলো। তবে রাজপথের কোনো আন্দোলনে নয়, এবার তিনি গান গাইলেন। আর সে গান তৈরি হয়েছে বৃক্ষ নিধনের বিরুদ্ধে।

উন্নয়নের নামে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের গাছ কাটা হচ্ছে অনেক দিন ধরেই। সোহরাওয়ার্দী উদ্যান, চট্টগ্রামের সিআরবি কিংবা সুন্দরবনের বৈচিত্র্য ধ্বংসের বিরুদ্ধে ফেসবুকে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। তবে লাকী গেয়েছেন গান।

এ গানের শিরোনাম ‘গাছেদের কান্না’। লিখেছেন পাভেল পার্থ। সুর করেছেন লাকী নিজেই। সংগীতায়োজন করেছেন মুয়ীয মাহফুজ। মিক্স-মাস্টারিং ও সাউন্ড ডিজাইনে ছিলেন রেজওয়ান সাজ্জাদ। বুধবার (২৮ জুলাই) লাকীর নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।

ছাত্র ইউনিয়নের সাবেক এই সভাপতি গানটি সম্পর্কে বলেন, ‘আমরা প্রায়ই একটা স্লোগান দেয়- প্রাণ-প্রকৃতি উজাড় করে, উন্নয়ন চাই না। পুরো দেশে অবাধে গাছ কাটা, জমি দখল এই সব খবর প্রায়ই আমরা শুনি। কিছু প্রভাবশালী মানুষের সীমাহীন লোভের বলি আমাদের জমিন, আমাদের দেশের বন, আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ। এর বিরুদ্ধে সবখানেই মানুষের দ্রোহ আছে, লড়াই আছে। সেই বিষয়টাকে ভিত্তি করে গানটির বার্তা সাজানো হয়েছে। এ গানে গাছের কান্না কিংবা হাহাকারের সুর কিছুটা শোনা যাবে।’

প্রবল ইচ্ছে থাকলেও গানের কাজ করা লাকীর জন্য অত্যন্ত কঠিন। এই শ্লোগান কন্যা জানান, তার একটি দুগ্ধপোষ্য শিশু রয়েছে। তাকে ফেলে একটানা কোনো কাজে বেশিক্ষণ সময় দিতে পারেন না। তবুও প্রকৃতির টানে গানটি সম্পন্ন করেছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের আগে কমলো স্বর্ণের দাম

ঈদুল আজহার আগে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সি...

শিশুদের ওপর বর্বরতা বন্ধ করার তাগিদ ইউনিসেফের

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের প...

রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন কিশোরগঞ্জের যুবক

ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্...

লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব

এবার লঙ্কা প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব আল হাসান। শ...

নিউইয়র্কের মেয়র মামদানির সঙ্গে জায়েদ খান, কী কারণ

ঢালিউড অভিনেতা জায়েদ খান শুক্রবার (২২ মে) রাতে ফেস...

পাকিস্তানে ট্রেনে বিস্ফোরণ, ২৪ সামরিক কর্মী নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের বেলুচিস্তান প্রদেশে রো...

মিষ্টি-রসালো লিচু চিনবেন কীভাবে

লিচুর মৌসুম চলছে। বাজারে উঠতে শুরু করেছে পাকা লিচু...

দুই আসামি আদালতে, দুপুরে চার্জশিট দেবে পুলিশ

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ...

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএমপির একগুচ্ছ নির্দেশনা

ঈদুল আজহার ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে গণপরিব...

হোয়াইট হাউসের বাইরে নিহত নাসির বেস্ট সম্পর্কে যা জানা গেল

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের বাইরে শনিবার (২৩ মে)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা