ছবি: সংগৃহীত
সারাদেশ

রাণীশংকৈলে ৫শ একর বনভূমি বেদখল

ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ধর্মগড়, কাশিপুর, ফরিঙ্গাদিঘী ও বাহেরপাড়াসহ অন্যান্য বনভূমির ৫১৯.৩২ একর জমির প্রায় ৫০০ একর জমি বনবিভাগের দখলে নেই। বেদখলে থাকা এসব বনভূমি উদ্ধারেরও তেমন কোনো তৎপরতা নেই কর্তৃপক্ষের।

আরও পড়ুন: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বন কর্মকর্তাদের দুর্নীতি এবং বিভিন্ন স্তরের স্থানীয় জনপ্রতিনিধিদের ক্ষমতার দাপটে এসব বনভূমি বেদখলে চলে গেছে বলে অভিযোগ স্থানীয়দের।

অভিযোগ রয়েছে, বনবিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে বন উজাড় করে স্থানীয়রা সেখানে সামাজিক বনায়নের নামে কৃষিকাজ, আম বাগান ও স্থায়ী কিংবা আধাপাকা স্থাপনা নির্মাণ করেছে।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল চিকিৎসকের

এক্ষেত্রে লোক দেখানো দায়সাড়াভাবে বনবিভাগ ব্যক্তি বিশেষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করলেও প্রভাবশালীরা রয়েছেন ধরা-ছোঁয়ার বাইরে। শুধু তাই নয়, বন কর্মকর্তাদের যোগসাজশে প্রতিনিয়তই কাটা হচ্ছে গজারি-শালসহ বিভিন্ন প্রজাতির গাছ। দিনরাত সমানতালে চলছে বৃক্ষ নিধন।

এক সময় যেখানে গভীর অরণ্যে দিনের বেলাতেও সাধারণ মানুষের চলাচল করার সাধ্য ছিল না, সেখানে পরিণত হয়েছে লোকালয় ও ফসলি জমিতে। এছাড়া সামাজিক বনায়নের নামে দিনদিন বনভূমির আকার ছোট করে ফেলা হচ্ছে।

তবে বনবিভাগের দাবি, অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলাসহ আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন: ইলিশায় ১৫ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ

এ ব্যাপারে সহকারী বন সংরক্ষক (দিনাজপুর) নূরুন্নাহার জানান, এসব জমি তো অনেক আগেই বেদখল হয়ে গেছে। আমাদের জনবল সংকট রয়েছে। তারপরও বনভূমির জমি উদ্ধারের জন্য জেলা প্রশাসকের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া বন কর্মকর্তারা দখলকারীদের চিহ্নিত করে তালিকা প্রণয়ন করেছে।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান বলেন, বনবিভাগের তো আলাদা দপ্তর রয়েছে। তারা বনবিভাগের জমি উদ্ধারে সহযোগিতা চাইলে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা