বিনোদন

স্কুল পুননির্মাণে অক্ষয়ের অনুদান

বিনোদন ডেস্ক : কাশ্মীরের তুলেইলে এলাকার জরাজীর্ণ স্কুলের পুননির্মাণে ১ কোটি টাকা অনুদান দিলেন জনপ্রিয় অভিনেতা অক্ষয়।

মঙ্গলবার (২৭ জুলাই) স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে অক্ষয় নিজেও ভিডিও কলে যোগ দেন। জানা যায়, ওই স্কুলের একটি ব্লকের নাম রাখা হবে অক্ষয়ের বাবা ‘হরি ওম ভাটিয়ার’ নামে।

গত ১৭ জুন, জম্মু-কাশ্মীরে গিয়েছিলেন অক্ষয়। ওইদিন জম্মু-কাশ্মীরের বান্দিপোরার জেলার একটি বিএসএফ ক্যাম্পে যান তিনি। সেখানে সেনাবাহিনী এবং বিএসএফ জওয়ানদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাকে। ওইদিন তাকে কখনও জওয়ানদের সঙ্গে ভলিবল খেলতে, কখনওবা ভাংরা নাচে অংশ নিতে কখনও বা পাঞ্জা লড়তেও দেখা যায়।

সে সময়ে কাশ্মীরের তুলেইল এলাকায় গেলে অক্ষয়ের নজরে পড়ে জরাজীর্ণ স্কুলটি। আর তখনই তিনি স্কুলটির পুনর্নির্মাণের জন্য অনুদান দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

এবার শুরু হলো মেরামতের কাজ। অক্ষয়ের সহায়তার আবারো ঘুরে দাঁড়াচ্ছে জরাজীর্ণ স্কুলটি। আবারো সেই স্কুলে গিয়ে ক্লাস করার স্বপ্ন দেখছে শিক্ষার্থীরা।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

চেলসিকে টাইব্রেকারে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টারে লিভারপুল

অ্যানফিল্ডে রোমাঞ্চকর পেনাল্টি শুটআউটে চেলসিকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে।...

জাপান সফর শেষে আজ রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে আজ বৃহস্পতিবার রাতে দেশে ফেরার ক...

জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়া শহরে অবস্থিত টয়োটার মোতোমাচি কারখানা ঘুর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা