বিনোদন

কোপা নিয়ে বুবলী'র সতর্কবার্তা

বিনোদন : কোপার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। ফাইনালে কোন দল জিতবে তা নিয়ে চলছে নানারকম তর্ক, বিতর্ক। এবার সেই বিতর্কে সামিল হলেন নায়িকা বুবলী। ব্রাজিল ও আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের সতর্কবার্তা দিয়েছেন জনপ্রিয় এই নায়িকা। নিজের ফেসবুক পেজে পোস্টের মাথ্যমে দুই দলের সমর্থকদের সংযত হওয়ার বার্তা দিয়েছেন তিনি।

বুবলী লেখেন, ‘আমরা বাঙালিরা যেমন ভোজনরসিক তেমনি নানান বিনোদনধর্মী শাখায় নিজেদের বিনোদিত করতে সবাই ভীষণ ভালোবাসি। তা সিনেমা হোক বা খেলা কিংবা এ জাতীয় কিছু। এ ধরনের আনন্দপ্রেমী জাতি হিসেবে খুব গর্ববোধ করি কিন্তু পাশাপাশি যখন দেখি বা শুনি আমাদের দেশের মানুষ বিশেষ করে আর্জেন্টিনা-ব্রাজিল এর মতো ভিন দেশের খেলা নিয়ে নিজেদের মধ্যে মারপিট, রেষারেষি, হেয় করা, গালাগালি, তর্কাতর্কি, গন্ডগোল, আহাজারি এবং আত্মহত্যার মত ঘটনা ঘটাচ্ছে তা সত্যি দু:খজনক।’

বুবলী সবাইকে সতর্ক করে বলেন, ‘ভাইয়া এবং আপুরা, যাদের জন্য আমরা এসব করছি তারা তো জানেই না যে তাদের এতো ভক্ত বাংলাদেশে আছে, আর সবাইকে চেনা তো দূরের কথা! এমনকি তাদের নিজেদের দেশের মানুষেরা তাদের নিজের দেশের খেলা নিয়ে শুধু উপভোগ করে, কিন্তু আমাদের মতো এরকম করে কি না আমার জানা নেই।’

‘অবশ্যই সাপোর্টার হতেই পারি, কিন্তু তাই বলে অন্য কোনো দেশের খেলা নিয়ে নিজেদের মধ্যে মারপিট, ঝগড়া, ছোট করা, হেয় করা এমন কি আত্মহত্যা! দিন শেষে এই অতি সিরিয়াস ভক্তরাই কিন্তু নিজেকে মানসিক বা শারীরিকভাবে কষ্ট দিচ্ছে, তাতে কি আর্জেন্টিনা বা ব্রাজিলের কিছু আসছে-যাচ্ছে?’ ‘তাই প্লিজ! প্রিয় কোনো দলের প্রতি ভালোলাগা বা সাপোর্ট থাকতেই পারে এবং অবশ্যই তা সম্মান করি। কিন্তু তা যেনো নিজেদের ক্ষতি করে বাড়াবাড়ির পর্যায়ে না যায়।’

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা