বিনোদন

কে পড়েছেন কতোদূর

বিনোদন : টালিউডে এমন অনেক অভিনেত্রী রয়েছেন যারা তাদের সৌন্দর্য ও অভিনয় দিয়ে জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। তেমনি কয়েকজন শ্রাবন্তী, স্বস্তিকা মুখার্জি, কোয়েল মল্লিক, শুভশ্রী গাঙ্গুলিসহ আরও অনেকে। এই তারকাদের সৌন্দর্য ও অভিনয় সম্পর্কে তো সবারই জানা। তাই আজ জানবো ভিন্ন কিছু। চলুন জেনে নেওয়া যাক এই তারকারা কে পড়েছেন কতোদূর।

সমালোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। যার ক্যারিয়ার শুরু হয় নব্বই দশকের শেষ ভাগে। রাজনীতিতেও নাম লিখিয়েছেন। বহুল আলোচিত ও সমালোচিত এই অভিনেত্রী পেরিয়েছেন মাধ্যমিকের গণ্ডি।

শিক্ষার দিক দিয়ে অনেকটা এগিয়ে আছেন স্বস্তিকা মুখার্জি। জনপ্রিয় এই অভিনেত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি লাভ করেছেন।

অন্যদিকে কোয়েল মল্লিক পড়েছেন সাইকোলজি বিষয়ে। গোখালে মেমোরিয়াল গার্লস কলেজ থেকে তিনি এ বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন।

এবার আসা যাক শুভশ্রী গাঙ্গুলির কাছে। ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট’ থেকে তথ্য প্রযুক্তি বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি।

বর্তমানে কলকাতার সবচেয়ে আলোচিত ও সমালোচিত অভিনেত্রী নুসরাত জাহান। তৃণমূলের হয়ে লোকসভা নির্বাচনে জয়লাভ করা এই অভিনেত্রী বি.কম (অনার্স) করেছেন।

কয়েক বছর আগেও বেশ সাদাসিধে অভিনেত্রী ছিলেন পায়েল সরকার। চিরচেনা বাঙালি তরুণীর রূপে তাকে দেখা যেতো। তবে এখন তিনি খোলামেলা, সাহসী। এই অভিনেত্রী ইতিহাসে স্নাতক সম্পন্ন করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে।

টালিউড ও বলিউড অভিনেত্রী পাওলি দাম পড়াশোনা করেছেন রসায়ন বিষয়ে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রাজাবাজার সায়েন্স কলেজ থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তীও একজন শিক্ষিত নারী। তিনি আশুতোষ কলেজ থেকে বি.এ সম্পন্ন করেছেন।

ভারতের সবচেয়ে জনপ্রিয় ডিগ্রি এমবিএ। এই ডিগ্রি লাভ করেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। কলকাতার লরেটো কলেজ থেকে তিনি পড়াশোনা সেরেছেন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা