বিনোদন

ত্রিকোণ প্রেমের খেলাঘরে দেব

বিনোদন ডেস্ক : সব পরিচালকেরই পছন্দের কোনো না কোনো অভিনেতা থাকেন। যাদের সঙ্গে বার বার কাজ করতে এতটুকুও দ্বিধা করেন না পরিচালকেরা। টলিউডের পরিচালক জুটি লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু হয়নি।

তাদের প্রথম ছবি মাটি থেকেই শুরু হয়েছিল পাওলির সঙ্গে জোটবাঁধা, দ্বিতীয় ছবি সাঁঝবাতিতেও তার ব্যতিক্রম ঘটেনি। এবার তৃতীয় ছবি খেলাঘরেও অন্যতম গুরুত্বপূর্ণ নায়িকা চরিত্রে পাওলিকেই বেছে নিয়েছেন লীনা এবং শৈবাল।

অন্যদিকে, দ্বিতীয় ছবি সাঁঝবাতির সূত্রে লীনা এবং শৈবালের সঙ্গে চমৎকার এক হৃদ্যতা হয়েছে বাংলা ছবির বর্তমান সময়ের সুপারস্টার দেবের। সেই পথ বেয়ে খেলাঘরে এবার মুখ দেখাতে চলেছেন দেবও। নায়কের সাম্প্রতিক বিবৃতি অনুযায়ী সাঁঝবাতির চাঁদু আর ফুলির রসায়ন একটু অন্যভাবে খেলাঘরেও ধরা দেবে।

এই বক্তব্য সমর্থন করেছেন পাওলিও, জানিয়েছেন রুপালি পর্দায় তারা একে অপরকে ভালো দেখানো এবং ভালো অভিনয় করার ব্যাপারে সব দিক থেকে সাহায্য করেন। সে কথা মাথায় রেখেই মূলত লীনা এবং শৈবালের ছবিতে আবার তারা জুটি বাঁধলেন।

যদিও পাওলি এবং দেবের আবার জুটি বাঁধাই খেলাঘর ছবির একমাত্র চমক নয়। দেব জানিয়েছেন যে এই ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক চরিত্রে থাকছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা