বিনোদন

সর্বকালের সেরা অভিনেতা দিলীপ কুমার

বিনোদন ডেস্ক: উপমাহাদেশের ট্রাজিডি কিং খ্যাত অভিনয় শিল্পী দিলীপ কুমার ৭ জুলাই ২০২১, সকালে চিরবিদায় নিয়েছেন। তাঁর আসল নাম মুহাম্মদ ইউসুফ খান। ভারতের পদ্মবিভূষণ (২০১৫), পদ্মভূষণ (১৯৯১), দাদা সাহেব ফালকে (১৯৯৪) পদকসহ তিনি আটবার ফিল্মফেয়ার পুরস্কার (আরও ১৯ বার পেয়েছেন মনোনয়ন) ছাড়াও পেয়েছেন অসংখ্য পুরস্কার।

চলচ্চিত্র সমালোচক, ভারতের ঋদ্ধজন এমনকি অমিতাভ বচ্চন দিলীপ কুমারকে হিন্দি চলচ্চিত্রের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতা হিসেবে উল্লেখ করেছেন।

বিশ্বের হাতে গোনা যে ক'জনকে "ম্যাথোডিক্যাল অভিনেতা" হিসেবে উল্লেখ করা হয়, তাদের একজন দিলীপ কুমার। একটি নির্দিষ্ট সময়ের জন্য তাঁকে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্য মনোনীত করা হয়েছিলো। ১৯২২ সালের ১১ ডিসেম্বর তদানীন্তন বৃটিশ ভারতের (বর্তমানে পাকিস্তান) খাইবারে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মুহাম্মদ ইউসুফ খান। তাঁর বাবা ছিলেন সে সময়ের বিশিষ্ট ফল ব্যবসায়ী। ১৯৩০ সালে তার পরিবারের সবাই মুম্বাই চলেন আসে এবং স্থায়ী হন। ১৯৪৩ সালে "বম্বে টকিজ" এর হিমাংশু রায় এবং তাঁর স্ত্রী অভিনেত্রী দেবিকা রাণী একটি সামরিক ক্যান্টিনে দিলীপ কুমারের সঙ্গে পরিচিত হয়ে তাঁকে অভিনয়ের আমন্ত্রণ জানান।

১৯৪৪ সালে "জোয়ার ভাটা" ছবির প্রধান চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষিক্ত হন দিলীপ কুমার। তাঁর মৃত্যুতে হিন্দি চলচ্চিত্রে যেন একটা যুগের অবসান ঘটলো।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা