বিনোদন

দিলীপ কুমারের মৃত্যুতে মোদির শোক

বিনোদন ডেস্ক : কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (৭ জুলাই) সকালে এক টুইট বার্তায় তিনি প্রয়াত এই অভিনেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

টুইটে তিনি লিখেছেন, ‘সিনেমার কিংবদন্তি হয়ে দিলীপ কুমার জি স্মরণীয় হয়ে থাকবেন। অতুলনীয় মেধা দিয়ে তিনি কয়েক প্রজন্মকে মুগ্ধ করেছেন। তার চলে যাওয়া আমাদের সংস্কৃতি অঙ্গনের জন্য বিরাট ক্ষতি। তার পরিবারের প্রতি সমবেদনা।’

বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮ বছর।

এর আগে, শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত মঙ্গলবার মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল বর্ষীয়ান এই অভিনেতাকে। কিছুটা সুস্থও হয়ে উঠছিলেন। এমনকি দু-একদিনের মধ্যে বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ রক্ষা হলো না।

কিছুদিন আগে স্ত্রী সায়রা বানু তার (দিলীপ কুমারের) শারীরিক অবস্থা স্থিতিশীল বলে টুইটারে জানিয়েছিলেন।

বলিউডের স্বর্ণযুগে একের পর এক সফল সিনেমা উপহার দিয়েছিলেন দিলীপ কুমার। তাকে বলিউডের ‘প্রথম খান’ হিসেবে বিবেচনা করা হয়। সিনেমায় অবিস্মরণীয় অবদান রাখার সুবাদে ভারত সরকার তাকে পদ্ম ভূষণ, পদ্ম বিভূষণ পদকে ভূষিত করে।

এছাড়া তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে আটবার ফিল্মফেয়ার পুরস্কার এবং দাদাসাহেব ফালকে পুরস্কারেও ভূষিত হয়েছেন।

দিলীপ কুমারের অভিনীত সিনেমাগুলোর মধ্যে- দেবদাস, মুঘলে আজম, গঙ্গা যমুনা, রাম অউর শ্যাম, মধুমতী, ক্রান্তি, শক্তি ও মাশাল অন্যতম।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা