বিনোদন

‘নিজের ডিম্বাণু সংরক্ষণ করেছি’

বিনোদন ডেস্ক: তানিশা মুখার্জি বলিউড অভিনেত্রী কাজলের বোন। এখনই মা হওয়ার ইচ্ছা নেই তার। তাই নিজের ডিম্বাণু সংরক্ষণ করেছেন তিনি।

৪৩ বছর বয়সী তানিশাও একজন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি আপাতত সন্তান চাই না। একথাই বার বার মাথায় ঘুরছিল। চিকিৎসকের সঙ্গে এ বিষয়ে আলোচনাও করেছি। অবশেষে ৩৯ বছর বয়সে নিজের ডিম্বাণু সংরক্ষণ করেছি। বিষয়টি নিয়ে আমি দারুণ খুশি।’

এখন জীবন উপভোগ করতে চান এই অভিনেত্রী।

তানিশা আরো বলেন, ‘মেয়েরা শুধু বংশবৃদ্ধির জন্য নয়। জীবন সামনে এগিয়ে নিতে মেয়েদের একজন পুরুষ লাগবে তা কিন্তু একেবারেই নয়। দত্তক নিয়েও মা হওয়া যায়। আমার মনে হয়, এই উপায়ে মা হলে সমাজেরই উপকার।’

বিভিন্ন রিয়েলিটি শোয়ে কাজ করে বিশেষ পরিচিতি পেয়েছেন তানিশা। বলিউড সিনেমায় কাজ করলেও খুব একটা সুবিধা করতে পারেননি। আপাতত সিনেমা থেকে দূরে তিনি। তবে বিজ্ঞাপন ও বিভিন্ন ওয়েব সিরিজে কাজ করছেন তানিশা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের মরদেহ দেশে, দাফন হবে রাউজানে

কলকাতার হাসপাতালে ফুসফুসের ক্যানসারে মারা যাওয়া নি...

সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা