বিনোদন

নতুন পলকে প্রিয়াঙ্কা  

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এখন তিনি বলিউড ছাপিয়ে হলিউডেও জনপ্রিয়তা লাভ করেছেন। নানা সময়ে নানা কারণে তিনি আলোচনায় আসেন। এইতো ক’দিন আগে ইনস্টাগ্রাম রিচ-লিস্টের ২৭তম আসনে জায়গা করে বিশ্ব-তারকাদের ভ্রূ কুঁচকে দিয়েছিলেন বলিউড থেকে হলিউডে পা ফেলা প্রিয়াঙ্কা চোপড়া।

এবার রীতিমতো আদায় করে নিয়েছেন সমীহ। এশীয় তারকাদের মধ্যে প্রিয়াঙ্কাই প্রথম, যার ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ছয় কোটি!

ছয় কোটি ৫৩ লাখ ফলোয়ার নিয়ে বাকিসব বলিউড তারকার চেয়ে ঢের এগিয়ে প্রিয়াঙ্কা। সালমান খান, শাহরুখ খান, দীপিকা পাডুকোনকেও ছাড়িয়ে গেছেন বহু আগে। অবশ্য তার ঠিক পেছনেই আছেন শ্রদ্ধা কাপুর। তার ফলোয়ার আছে ৬ কোটি ৩০ লাখ। অন্যদিকে দীপিকার আছে ৫ কোটি ৭৫ লাখ ও আলিয়া ভাটের ৫ কোটি ৩৯ লাখ।

নায়কদের মধ্যে অক্ষয় কুমারই এগিয়ে ৫ কোটি ১০ লাখ। অবশ্য ভারতীয়দের মধ্যে আবার প্রিয়াঙ্কার চেয়ে প্রায় দ্বিগুণ এগিয়ে ক্রিকেটার বিরাট কোহলি। তার ফলোয়ার এখন সাড়ে ১২ কোটি।

‘কোয়ান্টিকো’ সিরিজ করে বিশ্বজুড়ে নিজেকে চেনানোর পর প্রিয়াঙ্কার হাতে এখন নিয়মিতই থাকছে হলিউডের সিনেমা। এর মধ্যে কিয়ানু রিভসের সঙ্গে অচিরেই দেখা যাবে ‘ম্যাট্রিক্স-৪’-এ। অন্যদিকে বলিউডে সম্প্রতি শেষ করেছেন সোনালি বোসের পরিচালনায় ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবির শুটিং।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা