বিনোদন

তথ্যমন্ত্রীকে শিল্পীদের ফুলেল শুভেচ্ছা

বিনোদন ডেস্ক: জাতীয় সংসদে ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল-২০২১’ পাস হওয়ায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সেক্রেটারি জায়েদ খান। মঙ্গলবার (৬ জুলাই) মন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা। এ সময় নায়ক রুবেল, নায়িকা অঞ্জনা, অরুণা বিশ্বাস উপস্থিত ছিলেন।

এর আগে ৩ জুলাই জাতীয় সংসদে আইনটি পাস হয়। গত ৪ এপ্রিল বিলটি সংসদে তোলেন হাছান মাহমুদ। পরে বিলটি ৪৫ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল।

বিলটি আনার কারণ সম্পর্কে মন্ত্রী বলেছিলেন, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীদের কল্যাণ সাধন, পেশাগত কাজ করতে অক্ষম, অসমর্থ ও অস্বচ্ছল, অসুস্থ শিল্পীদের চিকিৎসা এবং মৃত্যু ঘটলে তার পরিবারকে প্রয়োজনে দাফন-কাফন বা শেষকৃত্যানুষ্ঠানে আর্থিক সহায়তা দিতে ও তাদের কল্যাণের জন্য একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো প্রয়োজন। কোনো চলচ্চিত্র শিল্পী মারা গেলে তার পরিবারের সদস্যরাও যাতে সহায়তা পায় বিলে সে ব্যবস্থার কথাও বলা আছে। বিলে চলচ্চিত্র শিল্পীর সংজ্ঞায় বলা হয়েছে, অভিনয় শিল্পী ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি।

বিলে বলা হয়েছে, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এর সচিব হবেন। এছাড়া বোর্ডে ১৩ জন সদস্য রাখার কথা বলা হয়েছে।

এছাড়া বলা হয়েছে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সরকার নিয়াগ করবে। ট্রাস্টে তহবিল আসবে সরকারি অনুদান, দেশি-বিদেশি ব্যক্তি-প্রতিষ্ঠানের অনুদান, লভ্যাংশ, ট্রাস্টের প্রতিষ্ঠান ও সম্পদের আয় থেকে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা