শ্রীলেখা মিত্র
বিনোদন

টলিউডের লাস্যময়ী শ্রীলেখাও আক্রান্ত

বিনোদন ডেস্ক: একের পর এক করোনা আক্রান্তের খবরে বিপর্যস্ত টলিউড। এবার করোনায় আক্রান্ত হলেন টালিউডের লাস্যময়ী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নিজের ফেসবুক প্রোফাইলে এ কথা জানিয়েছেন তিনি।

শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় সেই রিপোর্ট পজিটিভ আসে। এর আগে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে করোনা পরীক্ষা করিয়েছিলেন শ্রীলেখা। অভিনেত্রী জানান, আগে তার মাথা ব্যথা ও জ্বরের মতো উপসর্গ থাকলেও এখন মাথা ও কান ভার হয়ে রয়েছে।

এছাড়া বৃহস্পতিবার (৬ জানুয়ারি) করোনা আক্রান্ত হয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতা জানালেন, তিনি ও তার পরিবারের সবাই করোনা আক্রান্ত। সেইসঙ্গে অভিনেতা সবাইকে করোনার সুরক্ষাবিধি মেনে চলার অনুরোধ করেছেন।

করোনার কোপে ঘায়েল টলিউড। বৃহস্পতিবার একদিনে টলিউডে করোনা আক্রান্ত প্রথম সারির ৬ তারকা। করোনা আক্রান্ত পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, রেশমি সেন, মিমি চক্রবর্তী, রুক্মিণী মৈত্র ও দেব।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা