বিনোদন

আইসোলেশনে টালিউডের মিমি

বিনোদন ডেস্ক: এবার করোনায় আক্রান্ত হলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। কলকাতার শোবিজের বেশ কজন তারকা ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন।

টালিউডের এই অভিনেত্রী নিজেই তার টুইটারে এ বার্তা প্রকাশ করেন। তিনি লেখেন, আমি কোভিড-১৯ পরীক্ষা করিয়েছিলাম। রেজাল্ট পজিটিভ এসেছে। যদিও গত কয়েক দিন আমি বাড়ির বাইরে বের হইনি। কোনো সভা-সমাবেশে যাইনি। বাইরের কারোর সংস্পর্শেও আসিনি।

কলকাতার গণমাধ্যম সূত্রে জানা গেছে, মিমি বর্তমানে নিজের বাড়িতে আইসোলেশনে রয়েছেন। মেনে চলছেন চিকিৎসকের পরামর্শ। নিজে যেমন সতর্ক থাকছেন, তেমনি সাধারণ মানুষকেও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী।

সবার প্রতি মিমির বার্তা, করোনা সংকট ভয়াবহ রূপে ফিরে এসেছে। নতুন ভাইরাসটি অতি দ্রুত ছড়াচ্ছে। তাই প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে যাবেন না। ভিড় থেকে দূরে থাকুন। মুখ থেকে কেউ মাস্ক সরাবেন না। সামাজিক দূরত্ব বজায় রাখুন। হাত পরিষ্কারের জন্য সঙ্গে স্যানিটাইজার রাখুন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা