বিনোদন

প্রভার সঙ্গে ইমরানের প্রেম নিয়ে গুঞ্জন

বিনোদন ডেস্ক: বহুল আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার সঙ্গে গায়ক-সংগীত পরিচালক ইমরান প্রেম করছেন বলে গুঞ্জন চলছে। সম্প্রতি বিভিন্ন আড্ডায় ও মধ্যরাত পর্যন্ত ইমরান ও প্রভাকে একসঙ্গে রাজধানীর গুলশান ও বনানীর বিভিন্ন রেস্টুরেন্টে দেখা গেছে।

এছাড়া গণমাধ্যমের পক্ষ থেকে প্রভা ও ইমরানের গত কয়েক মাসের পোস্ট ঘেঁটে দেখা যায়, ‘অধিকাংশ ছবিতে প্রভাকে ইমরান ‘মাই অ্যাঞ্জেল’ মানে ‘আমার পরী’ বলে সম্বোধন করেন। কোথাও প্রভাকে ‘প্রভামণি’, ‘আমার গর্জিয়াস’ বলেও ইমরান সম্বোধন করেছেন।

এর মধ্যে বছরের প্রথম দিন ইনস্টাগ্রামে পরিবারের সদস্যসহ আরেক ছবিতে ইমরানের সঙ্গে একটি সেলফিও দেন প্রভা। সেখানে প্রভা লেখেন, ‘এই মানুষগুলো আমাকে সীমাহীন ভালোবাসে এবং মানসিক প্রশান্তি দেয়। তোমাদের সঙ্গে অসাধারণ একটি বছর পার করেছি।’

প্রভার ওই পোস্টের নিচে ইমরান মন্তব্য করেছেন, আমি খুব ভাগ্যবান, জীবনে তোমার মতো একটি ভালো মনের মানুষ পেয়েছি। আল্লাহ তোমার মঙ্গল করুক’ ইমরানের এই মন্তব্যে প্রভার উত্তর ছিল এমন, ‘শোকর আলহামদুলিল্লাহ্ ফর ইউ।’

অপরদিকে, প্রভার অপর একটি স্থিরচিত্রেও মন্তব্য করেছেন ইমরান। সেখানে লিখেছেন, ‘আই অ্যাম লাকি টু হ্যাভ সাচ আ গুড সোল লাইক ইউ ইন মাই লাইফ। উত্তরে ভালোবাসার ইমো দিয়ে প্রভা লিখেছেন শোকর আলহামদুলিল্লাহ।’

অপর এক ছবিতে ইমরান লিখেছেন, মাশা-আল্লাহ। মাই বিউটিফুল অ্যাঞ্জেল। এরপর প্রভা লিখেছেন, থ্যাংক ইউ বাচ্চা। ইমরানের পোস্ট করা অন্য একটি স্থিরচিত্রের ক্যাপশন ছিল, আই সি মাই সেলফ ইন ইয়োর আইস। প্রভা লিখেছেন, সত্যি? উত্তরে ইমরান লিখেন, সত্যিই…।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা