বিনোদন

সাতপাকে বাঁধা পড়লেন মিম

বিনোদন ডেস্ক: সনাতন ধর্মের রীতিতে ব্যাংকার সনি পোদ্দারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। তবে বিয়ের আনুষ্ঠানিকতা সংবাদমাধ্যমের কাছ থেকে গোপন রাখতে চেয়েছেন মিম। কিন্তু হলো না।

মঙ্গলবার (৪ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে উপস্থিত ছিলেন বর সনি পোদ্দার ও মিমের ঘনিষ্ঠজনেরা।

জানা গেছে, পাত্র সনি পোদ্দারের জন্ম ও বেড়ে ওঠা কুমিল্লায়। তিনি পড়াশোনা করেছেন ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। কয়েকটি ব্যাংকে চাকরি করার পর বর্তমানে সিটি ব্যাংকের উচ্চ পদে কর্মরত রয়েছেন।

এর আগে এর আগে সোমবার (৩ জানুয়ারি) মিম ও সনির গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। এতে দুই পরিবারের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। ২০২১ সালের ১০ নভেম্বর নিজের জন্মদিনে বাগদান সেরে সামাজিক মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেন মিম।

মিম জানান, এক বান্ধবীর মাধ্যমে সনি ও মিমের পরিচয়। তারপর প্রেম। ছয় বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক। একটা সময় দুই পরিবারের সদস্যদের এ সম্পর্কের কথা জানানো হয়। দুই পরিবারই শুরু থেকে তাদের সম্পর্কের ব্যাপারে ইতিবাচক ছিল।

জানা গেছে, সবশেষ মিম অভিনীত মুক্তি প্রাপ্ত সিনেমা ‘সাপলুডু’। বর্তমানে এ অভিনেত্রীর হাতে রয়েছে আবু রায়হান জুয়েলের ‘পথে হলো দেখা’, রায়হান রাফির ‘ইত্তেফাক’, দীপঙ্কর দীপনের ‘অন্তর্জাল’ সিনেমার কাজ। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘দামাল’ ও ‘পরাণ’ সিনেমা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু  

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি ভোটের প্রত্যাশা পূরণ হলো না: নাহিদ 

প্রত্যাশা ছিল গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হব...

অনুমতি ছাড়া গাছ কর্তন, টেন্ডার ছাড়া কলেজের নির্মাণ কাজের অভিযোগ

সাভারের দোসাইদ এ কে স্কুল অ্যান্ড কলেজে সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে গ...

সাংবাদিকদের সঙ্গে কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ডের মতবিনিময়

দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য চা-চক্র ও মতবিনিময় সভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা