ছবি : সংগৃহীত
বিনোদন

সোহেল রানা আইসিইউ থেকে কেবিনে

সাননিউজ ডেস্ক: বরেণ্য অভিনেতা সোহেল রানাকে আইসিইউ থেকে সাধারণ কেবিনে নেওয়া হয়েছে। তার ছেলে মাশরুর পারভেজ খবরটি জানিয়েছেন। তিনি বলেন, আব্বুর শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় গতকাল রাতে কেবিনে নেওয়া হয়েছে। তার অবস্থা আগের চেয়ে ভালো। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

জানা গেছে, বর্তমানে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সোহেল রানা। গত ২৫ ডিসেম্বর রাতে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। মূলত করোনা উপসর্গ নিয়েই চিকিৎসকের দ্বারস্থ হন তিনি। এরপর করোনা শনাক্ত হয় তার শরীরে।

করোনা ও বার্ধক্যজনিত কারণে সোহেল রানার অবস্থার অবনতি হতে থাকে। এ কারণে তাকে লাইফ সাপোর্টে পর্যন্ত নেওয়া হয়েছিল।

সোহেল রানা ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়কদের একজন। তার পুরো নাম মাসুদ পারভেজ সোহেল রানা। সিনেমায় তার পথচলা শুরু হয়েছিল প্রযোজক হিসেবে। তার অর্থায়নে নির্মিত হয়েছিল মুক্তিযুদ্ধের প্রথম পূর্ণাঙ্গ সিনেমা ‘ওরা ১১ জন’। ১৯৭৩ সালে সোহেল রানা নাম ধারণ করে ‘মাসুদ রানা’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর বহু নন্দিত সিনেমায় অভিনয় করেছেন। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা