বিনোদন

সুখবর নিয়ে আসছেন শবনম

বিনোদন প্রতিবেদক : দেশের ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ার পর সম্প্রতি নতুন নাটকে অভিনয় করলেন শবনম ফারিয়া। কাজটির সম্পর্কে ফারিয়া বলেন, শিগগিরই সুখবর জানাবেন তিনি।

কি সেই সুখবর? জানতে চাইলে ফারিয়া বলেন, এখনই নয়। কিছুদিন ধৈর্য্য ধরুন। আপাতত জানানোর মতো কিছু নেই। সব ঠিক হয়ে এলে একসঙ্গে সবাইকেই জানাবো।

ফারিয়া সম্প্রতি যে নাটকটির শুটিং করলেন তার নাম ‘ভুল সময় কিংবা সময়ের ভুল’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। ফারিয়া জানালেন, ঈদুল আজহার জন্য নির্মিত হয়েছে নাটকটি। এটি পরিচালনা করেছেন অভ্র মাহমুদ।

নাটকটির গল্প ও চিত্রনাট্য করেছেন শাজাহান সৌরভ। এতে আরো অভিনয় করেছেন, মিলি বাশার, রায়হান রোমিও প্রমুখ।

চাকরির পাশাপাশি অভিনয় করছেন কিভাবে জানতে চাইলে শবনব ফারিয়া বলেন, আমি আগেই বলেছি চাকরি অভিনয় দুটোই চলবে। আশা করি কোনোটিরই কাজে কোনো ব্যাঘাত ঘটবে না।

টিভি নাটকে দীর্ঘদিনের ক্যারিয়ার ফারিয়ার। তবে ২০১৮ সালে জয়া আহসানের সঙ্গে ‘দেবী’ চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি। দর্শকপ্রিয় অভিনয়ের জন্য বিভিন্ন সময় মেরিল প্রথম আলো, বাচসাস পুরস্কারসহ ক্যারিয়ারে একাধিক পুরস্কার লাভ করেন শবনম ফারিয়া।

সর্বশেষ শবনম ফারিয়া অমিতাভ রেজার ছবি ‘মুন্সিগিরি’তে অভিনয় করেছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা