সংগৃহীত
জাতীয়

ইভ্যালির রাসেল-শামীমা খালাস

নিজস্ব প্রতিবেদক: গ্রহকের সাথে প্রতারণার মামলায় খালাস পেয়েছেন বাংলাদেশের ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এ রায়টি ঘোষণা করেন।

আরও পড়ুন: আনার খুনে হানিট্র্যাপ

এই বিষয়ে বাদীপক্ষের আইনজীবী আবু তাহের রনি জানান, এই মামলায় ২ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। গত (২৪ এপ্রিল) যুক্তিতর্ক শেষে আদালত রায়ের জন্য বৃহস্পতিবার (২৩ মে) দিনটি ধার্য করেন। উক্ত সাজার ভয়ে আসামিপক্ষ বাদী পক্ষকে আপোসের প্রস্তাব দেয়। এ সময় রাজি হন বাদী পক্ষ। এরপর তাকে রি-কল করা হয়। আজ আসামিপক্ষ বাদীকে আদালতের সামনে তার পাওনা টাকা ফেরত দেয়। এর পরে আদালত তাদের ২ জনকে খালাস দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, বাদী আলী রেজা ফারুক ২০২১ সালের (২৯ নভেম্বর) একটি বাইক কেনা বাবদ ২ লাখ ৯৬ হাজার ৩৪৮ টাকা নগদ ও বিকাশের মাধ্যমে ইভ্যালিকে টাকা পরিশোধ করেন। এতে নির্ধারিত সময়ে বাইক দিতে না পারায় আলী রেজা ফারুককে ১টি চেক দেন প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন: নৌপথে নজরদারি বাড়ানোর নির্দেশ

এরপর ২০২২ সালের (১৬ জানুয়ারি) চেকটি ব্যাংকে জমা দিলে চেকটি ডিজঅনার হয়ে যায়। এর পরে বাদী আসামিদের সাথে যোগাযোগ করেন
এবং তারা টাকা ফেরত দেবে বলে জানান। তার পরে আজ-কাল বলে গড়িমসি করে টাকা ফেরত দেননি। এর পরে তাদের ২ জনকে একটি লিগ্যাল নোটিশ দেওয়া হলেও তারা টাকা ফেরত দেননি।েএ সময় বাদী সংশ্লিষ্ট আদালতে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় একটি মামলা দায়ের করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মহড়ায় অংশ নিতে ভারতে ৬ মার্কিন যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা