বিনোদন

বিয়ের খবর প্রকাশের আগেই অন্তঃসত্ত্বার খবর

বিনোদন প্রতিবেদক : তারকাদের প্রেম, বিয়ের খবর সাধারণত গোপন থাকে। ভক্তদের চোখ ফাঁকি দিয়ে তারা আড়ালে প্রেম, বিয়ে করেন। কোনোক্রমেই চান না ব্যক্তিগত ঘটনাগুলো পাঁচ কান হোক। তারপরও ঘটনা এক সময় ঠিকই প্রকাশ্যে আসে। এমনটাই ঘটেছে ছোটপর্দার অভিনেত্রী আনিকা কবির শখের ক্ষেত্রে।

শখ-নিলয়ের প্রেম, বিয়ে পুরনো খবর। সেই সংসার ভেঙে গেছে- এই খবরও সবার জানা। নতুন খবর হলো, গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন এই অভিনেত্রী এবং তিনি মা হতে যাচ্ছেন।

এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে মিডিয়া পাড়ায়। তবে বিষয়টি নিয়ে শখের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শখের ঘনিষ্ঠ বন্ধু ও নির্মাতা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, ‘শখ দ্বিতীয় বিয়ে করেছেন আগেই। এটা আমরা জানি। তবে মা হতে যাচ্ছেন কিনা- আমার জানা নেই।’ তবে এ বছর ঈদে শখের হাতে কাজে নেই জানিয়ে সেই নির্মাতা বলেন, ‘হতে পারে এ কারণেই সে কাজ নেয়নি। তবে বেশ কিছুদিন হলো আমার সঙ্গে শখের কোনো কথা হয়নি।’

গত বছর ১২ মে পারিবারিক আয়োজনে শখের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। স্বামীর নাম রহমান জন। তিনি পেশায় ব্যবসায়ী। দ্বিতীয় বিয়ের খবর মিডিয়ায় প্রকাশ করেননি শখ। এ বিষয়ে জানতে এই প্রতিবেদক একাধিকবার ফোন করলেও ফোন কল রিসিভ করেননি শখ।
শখ বর্তমানে স্বামীর বাড়ি গাজীপুরে আছেন বলে জানা গেছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা