বিনোদন

বিদ্যার গোপন কথা

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। নানা সময়ে নানা কারণে তিনি আলোচনায় আসেন। এছাড়াও বলিউড অভিনেত্রীদের মধ্যে প্রথম সারিতে নয় শুধু, এখন অন্য অনেকের অনুপ্রেরণার উৎসেও আছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিদ্যার প্রশংসা করেছেন তাপসি পান্নু। তার মতে, বলিউডে নারী শিল্পীদের অবস্থানটাই বদলে দিয়েছেন বিদ্যা, প্রিয়াঙ্কা ও টাবুর মতো শিল্পীরা।

তবে যথারীতি অনেকের মতো শুরুতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল বিদ্যাকেও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জানা গেলো, সিনেমা দিয়ে শুরু হয়নি বিদ্যার ক্যারিয়ার। শুরুতে কাজ করতেন প্রচারের।

বিদ্যা জানান, একটি রাজ্যের পর্যটন বিভাগের প্রচারের কাজে অংশ নিয়েছিলেন তিনি। সেই কাজের জন্য পেয়েছিলেন ৫০০ রুপি। কী কাজ করতে হয়েছিল তাকে? অভিনেত্রী বললেন, ‘আমাদের কয়েকজনকে গাছের পাশে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিতে হয়েছিল। আমি, আমার বোন, কাজিন ও বন্ধুরাই ছিলাম। সবাইকে ৫০০ রুপি করে দেওয়া হয়েছিল।’

বিদ্যা আরও জানান, এ ধরনের টুকটাক কাজের পাশাপাশি একটি টিভি শোয়ের অডিশনের জন্য গিয়েছিলেন। নাম ছিল 'লা বেলা'। যদিও শোটি পরে আর সম্প্রচার হয়নি।

বিদ্যাকে এবার দেখা যাবে অমিত মাসুরকরের ‘শেরনি’তে। যেখানে তিনি বন অধিকারিকের ভূমিকায় অভিনয় করেছেন। আমাজন প্রাইম-এ ‘শেরনি’ মুক্তি পাবে ১৮ জুন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা