বিনোদন

সবাই আমাকে বাজে অভিনেত্রী বলতেন : রিয়া সেন

বিনোদন ডেস্ক : সুচিত্রা সেনের ছোট নাতনি রিয়া সেন। তার অভিনীত সিনেমা বা ফটোশুট মানেই যেন শরীরিক অভিব্যক্তি, অতিরিক্ত ছোট পোশাক। ‘সেক্সি’ ট্যাগটি রিয়ার নতুন নয়। মাত্র ১৬ বছর বয়সেই তকমাটি পেয়ে যান। সাঁতারের পোশাকসহ নানা রগরগে ছবিতে তাকে প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলতে দেখা গেছে।

ভারতীয় এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রিয়া। শুক্রবার (১৮ জুন) প্রকাশিত সংবাদমাধ্যমে অভিনয় থেকে দুরে থাকার কারণ জানান।

রিয়া বলেন, ‘মাত্র ১৬ বছর বয়সে স্কুলে পড়ার সময় প্রথম শুনি, আমি সেক্সি! সেই শুরু। ছোট বয়স থেকেই যৌনতার এই তকমা নিয়ে চলতে হয়েছে আমার।’

তিনি জানান, এই কথা শুনতে শুনতে হাঁফিয়ে উঠতেন তিনি। অভিনয় শুরু কারার পর, সেখানেও ঘটে একই ঘটনা। তাকে আবেদনময়ী করে উপস্থাপন করা হতো।

এ অভিনেত্রী বলেন, ‘তখন আমি ছোট। পরিচালকরা যা বলতো, তাই করতাম। ছোট পোশাক পরতে রাজি হতাম। বেশি মেক-আপ করতাম। বুঝতে পারিনি যে এটাতে আবেদন আরও বেড়ে যেত।’

রিয়া অকপটে স্বীকার করে বলেন, ‘এখন বুঝি, অনেক সিনেমায় অভিনয় করেও কেন হাতেগোনা কয়েকটি দর্শকদের প্রশংসা পেয়েছিলাম। সবাই কেন বলতেন, রিয়া বাজে অভিনেত্রী, কেবল যৌন আবেদনময়ী। দর্শক, সমালোচকদের কোনো দোষ নেই। আমাকে প্রায় সব ছবিতেই ওইভাবে দেখানো হয়েছিল।’

দর্শকদের কাছ থেকে ‘মারাত্মক উষ্ণ’ বা ‘সেক্সি’ তকমা নিয়ে অভিনয় থেকে অনেক দূরে চলে যান রিয়া সেন। কিন্তু নিজেই যখন তার অভিনীত সিনেমা দেখেন, বুঝতে পেরে লজ্জায় নিজেকে আড়াল করে ফেলতে চান। তার মনে হয়, যেটা তিনি নন সেটাই জোর করে দিনের পর দিন পর্দায় ফুটিয়ে তুলেছেন।

রিয়ার দাবি, সবাই মনে করতেন পর্দার আর বাস্তবের রিয়া এক। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। দর্শক মনে ছাপ ফেলেছে তার অভিনীত সিনেমা মানহীন। তাই ভাবমূর্তি বদলাতে অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হন সুচিত্রা নাতনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা