বিনোদন

‘সে জানতোই না’

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর। গত ৯ জুন পা দিলেন ৩৭-এ। ২০০৭ থেকে একে একে বলিউডে কাটলো তার ১৪টি বছর। শুরু থেকেই বলা যায় নিজ গুণে উঠেছেন জনপ্রিয়তার চূড়ায়। এর মাঝে আনন্দ আহুজাকে বিয়ে করেছেন বছর তিনেক পার হলো।

জন্মদিন উপলক্ষে ফিল্মফেয়ার-এর সঙ্গে আলাপচারিতার একপর্যায়ে বললেন আহুজার সঙ্গে তার পরিচয় হওয়ার গল্পটা।

‘ঘটনা’ ঘটিয়েছিল সোনমের বন্ধুরাই। ২০১৫ সালের ‘প্রেম রতন ধান পায়ো’র প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন সোনম। আর বন্ধুরা চাচ্ছিল তাকে যে করেই হোক ধরেবেঁধে একটা বয়ফ্রেন্ড জুটিয়ে দিতে হবে। এ জন্য তারা সোনমকে নিয়ে যান একটা বারে।

এমনটা করার কারণও আছে। কারণ, সোনম একগুঁয়ের মতো বলেই যেতেন, এসব প্রেম বিয়ে আমাকে দিয়ে হবে না। তো সেখানে ‘বন্ধুর বন্ধু’ হিসেবে আগে থেকেই হাজির ছিলেন তিন জন। কিন্তু বন্ধুরা যার কথা আগে থেকে ঠিক করে রেখেছিলেন, তিনি আহুজা ছিলেন না। ছিলেন আহুজার বন্ধু।

‘আমি আনন্দ ও তার বন্ধুদের দেখলাম। তার সেই বন্ধু (যার সঙ্গে বন্ধুরা চাচ্ছিল একটা কিছু ঘটুক) আমার মতোই লম্বা, শিক্ষিত, মার্জিত। তার আর আমার পছন্দের বইও এক। সে-ও হিন্দি সিনেমার বিশাল ভক্ত।

আর এসব কারণেই সম্ভবত তাকে দেখলেই আমার ভাই হর্ষর (কাপুর) কথা মনে পড়ে যায়। আমি মনে মনে বলছিলাম, আরে এ তো হর্ষ, এর সঙ্গে ডেটে যেতে পারবো না।’

সোনম আরও বলেন, ‘অন্যদিকে আনন্দ ছিল ঠিক তার উল্টো। এমনকি সে জানতোই না যে অনিল কাপুর আমার বাবা! সেদিন পুরো সন্ধ্যা আমি আনন্দের সঙ্গেই গল্প করে কাটাই। আনন্দ মাঝে এক-দুইবার মধ্যস্থতাকারী হিসেবে চাইছিল আমি যেন তার বন্ধুর সঙ্গে আলাপ করি।

কিন্তু দেখা গেলো কথা হচ্ছিল বারবার তার সঙ্গেই। বাকিটা ইতিহাস।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা