বিনোদন

শাহরুখ খানের মতো দেখতে লোকটি কে?

বিনোদন ডেস্ক: বেশকিছুদিন হলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল তিনি। প্রথম দেখায় যে কেউ তাকে বলিউড বাদশাহ শাহরুখ খান ভেবে ভুল করে বসবেন।

তিনি দেখতে হুবহু শাহরুখ খানের মতোই! শাহরুখের মতোই তার হাসি, লুক, কথা বলার ধরন ও হাঁটা-চলা। নেই শুধু কিং খানের সেই ডিম্পলটাই। এছাড়া ইব্রাহিম কাদরি যেন হুবহু শাহরুখ!

সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখের ডুপ্লিকেট আগেও দেখা গেছে। নতুন করে ভাইরাল ইব্রাহিম কাদরি। ইনস্টাগ্রামে তাকে প্রায় সব ছবিতেই শাহরুখ খানের কোনো না কোনো লুক নকল করে পোজ দিতে দেখা গেছে। শাহরুখের সিনেমার গানে অভিনয়ও করেছেন তিনি।

ইব্রাহিম কাদরিও পেশায় অভিনেতা। দেখতে শাহরুখের মতো হওয়ার কারণেই এই পেশা বেছে নিয়েছেন তিনি। এছাড়া সিনেমায় কখনো শাহরুখের বডি ডাবলের প্রয়োজন হলে ছুটে যান সেটে। বাকি সময় বিভিন্ন শোয়ে শাহরুখের মতো অভিনয় করে কিংবা সংলাপ বলে দর্শককে আনন্দ দেন।

ইব্রাহিমকে ইনস্টাগ্রামে খুঁজে বের করেন শাহরুখ খানের ভক্তরা। এরপর থেকে তার ফলোয়ারের সংখ্যা বেড়েই চলেছে। ৫ লাখ ফলোয়ার হয়ে গেছে ইব্রাহিম কাদরির। সবাই বলছেন, এ তো একেবারে শাহরুখ খান!

ভারতীয় সংবাদমাধ্যমের জানিয়েছে, ইব্রাহিম কাদরি ভিডিও দেখেছেন কিং খানও। তবে মজা পেলেও এ নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। ইব্রাহিম কোথায় থাকে তাও জানা যায়নি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা