বিনোদন

কান উৎসবে ইতিহাস গড়লো বাংলাদেশি সিনেমা

সান নিউজ ডেস্ক: প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে স্থান পেয়েছে বাংলাদেশি সিনেমা। সিনেমাটির নাম ‘রেহানা মরিয়ম নূর’। ইতিহাস গড়া বাংলাদেশি নির্মাতা হলেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। ‘রেহানা মরিয়ম নূর’র পোস্টারে শোভা পাবে কানের সম্মানজনক লোগো।

‘রেহানা মরিয়ম নূর’ রয়েছে আঁ সার্তে রিগার্দ শাখায়। কানের প্রতিযোগিতা বিভাগের পরেই এটি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কোনো ছবি এবারই প্রথম এতে জায়গা করে নিলো।

ফ্রান্সের রাজধানী প্যারিসের ইউজিসি নর্ম্যান্ডি প্রেক্ষাগৃহে বৃহস্পতিবার (৩ জুন) বাংলাদেশ সময় বিকেল ৩টায় কান উৎসবের ৭৪তম আসরে নির্বাচিত ছবির তালিকা ঘোষণা করা হয়। এ আয়োজনে ছিলেন উৎসবের জেনারেল ডেলিগেট থিয়েরি ফ্রেমো ও সভাপতি পিয়েরে লেসকিউর।

সংবাদ সম্মেলনটি সরাসরি দেখানো হয় কানের অফিসিয়াল ওয়েবসাইট, ইউটিউব, ফেসবুক, টুইটার ও ডেইলি মোশন অ্যাকাউন্টে।

‘রেহানা মরিয়ম নূর’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। তিনি ও পরিচালক সাদ কান উৎসব আয়োজকদের ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনে সিক্ত হচ্ছেন।

আবদুল্লাহ মোহাম্মদ সাদের দ্বিতীয় ছবি ‘রেহানা মরিয়ম নূর’। এর চিত্রনাট্য ও সম্পাদনা তারই। প্রাইভেট মেডিকেল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করেই এর গল্প। রেহানা একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক হিসেবে জটিল জীবনযাপন করে। এক সন্ধ্যায় কলেজ থেকে বেরোনোর সময় রেহানা একটি অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজধানীর যেসব মার্কেট সোমবার বন্ধ

রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ থাকে। চলুন...

আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় বসা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক বাজ...

১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগ...

৩১ দফা বাস্তবায়ন হলেই জুলাই ও মুক্তিযুদ্ধের সার্থকতা: আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা পরিপূর্ণভাবে...

রাজবাড়ীতে আগুনে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের মিলসহ প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা