বিনোদন

ছেলের মা হলেন নীতি মোহন

বিনোদন ডেস্ক : ছেলে সন্তানের মা হলেন বলিউডি গায়িকা নীতি মোহন। বুধবার (২ জুন) ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করেন নীতির স্বামী অভিনেতা নীহার পাণ্ডে। এটি তাদের প্রথম সন্তান।

ছবি শেয়ার করে নীহা লেখেন- ‘আজ আমার স্ত্রী আমাকে একটা সুযোগ দিয়েছে। আমার ছেলেকে সবকিছু শেখানোর জন্য। যা আমার বাবা আমাকে শিখেয়েছেন। প্রতিদিন আমার জীবনটা আরও বেশি করে ভালোবাসায় ভরে দিচ্ছে আমার স্ত্রী। নীতি এবং আমাদের সদ্যজাত দুজনেই একদম সুস্থ আছে। আজ মুম্বাইয়ের এই মেঘলা দিনে আমরা সন-রাইজ দেখলাম।

একই ছবি বৃহস্পতিবার (৩ জুন) সকালে ইনস্টাগ্রামে শেয়ার করে নীতি মোহন। লেখেন, ‘গতকাল আমাদের পুত্র সন্তানকে স্বাগত জানাতে পেরে আমাদের পরিবার, নীহার এবং আমি প্রচণ্ড খুশি। এই খুদেকে নিজের কোলে নেওয়ার মধ্য একটা অদ্ভূত অনুভূতি রয়েছে! এখনও সেটা বুঝে উঠবার চেষ্টা চালাচ্ছি। আমরা দারুণ খুশি… সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের শুভকামনা ও ভালোবাসার জন্য।’

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

এমবাপের মন্তব্যে চীনের মানুষের অনুভূতিতে আঘাত

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে তৈরি হওয়া একটি বিতর্কিত মন্তব্য আন্তর্...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা