বিনোদন

ক্ষোভ থেকে মুখ ও মুখোশ

আহমেদ রাজু : বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের পরিচালক আবদুল জব্বার খান পেশায় ছিলেন একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। এর বাইরে একজন সৌখিন নাট্যকর্মী।

কমলাপুর ড্রামাটিক এসোসিয়েশনের তিনি সভাপতি ছিলেন। ১৯৫২ সালের জানুয়ারি মাসে পূর্ববঙ্গ সরকারের পরিসংখ্যান ব্যুরোর পরিচালক ডক্টর আবদুস সাদেকের নিমন্ত্রণে চলচ্চিত্র নির্মাণ বিষয়ক এক সভায় তিনি অংশ নেন।

তখন পূর্বপাকিস্তানে ছিলো ৯২টি সিনেমা হল। ড. সাদেক বিদেশি সিনেমার বদলে স্থানীয়ভাবে ছবি বানানোর কথা বলেন। ডক্টর সাদেকের বক্তব্যের পর অবাঙালি উর্দুভাষী চলচ্চিত্রব্যবসায়ী ফজলে দোসানী বলেন এখানকার আবহাওয়া খারাপ, আর্দ্রতা বেশি। তাই এখানে ছবি তৈরি সম্ভব নয়।

তার এই মন্তব্যে আবদুল জব্বার খান খুব ক্ষুব্ধ হন। দোসানিকে চ্যালেঞ্জ করে বলেন—কোলকাতায় যদি ছবি হতে পারে, তবে ঢাকায় কেন হবে না? আমি প্রমথেশ বড়ুয়াকে ছবির শুটিং করতে দেখেছি।

কোলকাতার কোনো কোনো নির্মাতাও আমাদের এখানে এসে ছবির শুটিং করেছেন। তাহলে এখানে কেন ছবি হবে না? মিস্টার দোসানি আপনি জেনে রাখুন, যদি আগামী এক বছরের মধ্যে কেউ যদি ছবি না করে, তবে আমি জব্বার খানই তা বানিয়ে প্রমাণ করবো।

এই চ্যালেঞ্জের জবাব হিসেবেই পরের বছর ১৯৫৩ সালের জানুয়ারি মাসে তিনি নির্মাণ শুরু করেন বাংলাদেশের প্রথম পূর্নাঙ্গ সবাক বাংলা সিনেমা ‘মুখ ও মুখোশ’।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা