বিনোদন

নোবেলের বিরুদ্ধে দুটি মামলা হচ্ছে 

বিনোদন ডেস্ক: জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু মামলা করতে যাচ্ছেন বিতর্কিত গায়ক মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দেওয়ায় নোবেলের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করবেন তিনি।

সেইসঙ্গে নোবেলের বিরুদ্ধে মানহানি মামলা করারও প্রস্তুতি নিচ্ছেন ইথুন বাবু।

মঙ্গলবার (১লা জুন) ইথুন বাবু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি কাগজপত্র সব প্রস্তুত করেছি। দ্রুতই নোবেলের বিরুদ্ধে মামলা করবো।’ সম্প্রতি নিজের ফেসবুক পেজ ‘নোবেল ম্যান’ থেকে ইথুন বাবুকে ‘চোর’ আখ্যা দিয়ে নোবেল লেখেন, ‘ইথুন বাবু একটা চোর। অন্যের গান নিজের নামে চালায় দিসে’।

এ স্ট্যাটাসকে নিজের জন্য মানহানিকর মনে করছেন ইথুন বাবু। সেজন্যই গত ২৩ মে নোবেলের বিরুদ্ধে হাতিরঝিল থানায় জিডি করেছিলেন। এবার মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

ইথুন বাবু বলেন, ‘দীর্ঘদিনের সংগীত ক্যারিয়ারে আমাকে কেউ কোনোদিন চোর বলেনি। নোবেল আমাকে সেই দোষে অভিযুক্ত করেছে। এটা আমার জন্য লজ্জার ও বেদনার। আমার ব্যক্তিগতভাবে মানহানি হয়েছে। আমার ছেলেমেয়ে ও পরিবারের সদস্যরা বিব্রত ওই স্ট্যাটাস পড়ে।

শ্রোতা ভক্তসহ সারা দেশে সংগীত এবং সংগীতের বাইরে আমার অসংখ্য বন্ধু-শুভাকাঙক্ষী আছে। তাদের কাছেও আমি ছোট হয়েছি। তাই আমি এর সুষ্ঠু বিচারের জন্য আইনের আশ্রয় নিয়েছি।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

সাটুরিয়ায় মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মানিকগঞ্জের সাটুরিয়ায় মাদক সেবন করে জনশান্তি বিনষ্...

পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তার রহস্য

দূর পাহাড়ে তাকালেই চোখে পড়ে সাপের মতো কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যাওয়া রাস্তা। ক...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা