বিনোদন

দেড় বছর পর শুটিংয়ে ঈশিতা

বিনোদন ডেস্ক: প্রায় ১৬ মাস অভিনয়ের বাইরে ছিলেন রুমানা রশীদ ঈশিতা। সর্বশেষ গত বছরের জানুয়ারিতে ‘ইতি, মা’ এবং ‘কেনো’ শিরোনামের দুটি নাটকে কাজ করেছিলেন তিনি। এরপর থেকে করোনার কারণে ঘরবন্দি হয়ে যান। দেড় বছর পর আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন গুণী এই ঈশিতা।

রোববার (৩০ মে) ‘নট আউট’ নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ শেষ করেছেন তিনি। এটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান।

ঈশিতা ছাড়াও এতে অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, খাইরুল বাশার প্রমুখ। আসছে ঈদে একটি বেসরকারি টেলিভিশন ও ইউটিউব চ্যানেলে এটি প্রচারিত হবে।

ঈশিতা বলেন, গত বছরের জানুয়ারিতে কাজ করেছিলাম। এরপর করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ঘরবন্দি হয়ে যাই। আমার মনে হয়ে কাজের চেয়ে এই সময়টায় আমাদের নিরাপদ থাকা, সুস্থ থাকাটা বেশি জরুরি। তারপরও ভয়ে ভয়ে এই কাজটা করেছি। পারিবারিক একটি প্রেক্ষাপটের ওপর গল্পটি তৈরি করেছেন আরিয়ান। তার কাজের ধরণও আমার পছন্দ হয়েছে।

অভিনয়ের পাশাপাশি সময় সুযোগ বুঝে গানও করেন ঈশিতা। করোনাকালে একাধিক নতুন গান শোনা গেছে তার কণ্ঠে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

মালয়েশিয়া-চীন সফরে প্রধানমন্ত্রীর কূটনীতির প্রশংসায় অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের স্বাধীন, ভারসাম্যপ...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

রাউন্ড অব ৩২: ব্রাজিল–জাপান, আর্জেন্টিনা–কেপ ভার্দে মুখোমুখি

ফিফার নতুন ফরম্যাটের বিশ্বকাপে গ্রুপ পর্ব শেষে এবার শুরু হচ্ছে সবচেয়ে রোমাঞ্...

কুয়েত–বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার দাবি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরানের...

ভিটামিন ‘এ’ ক্যাপসুলে কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন স্ব...

বজ্রপাত: ১২ বছরে ৩,৮৬০ মৃত্যু, সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল

বাংলাদেশে বজ্রপাত এখন আর কেবল মৌসুমি প্রাকৃতিক ঘটনা নয়—এটি ধীরে ধীরে এক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা