বিনোদন

‘দামে কম মানে ভালো’

বিনোদন ডেস্ক: ‘দামে কম মানে ভালো, কাকলী ফার্নিচার’ ট্যাগলাইন সংযুক্ত বিজ্ঞাপন নিয়ে তোলপাড় চলছে নেট দুনিয়ায়। দেশের সীমানা ছাড়িয়ে ভারতের পশ্চিমবঙ্গেও মানুষের মুখে মুখে ঘুরছে এই স্লোগান।

এবার এই ট্যাগলাইন যুক্ত করা হয়েছে বাংলা সিনেমার সঙ্গে। কাজটি করেছেন ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের চিত্রনায়িকা আইরিন সুলতানা।

তার ভাষ্যমতে, ‘বাংলাদেশের সিনেমা খুবই কম বাজেটে নির্মাণ করা হচ্ছে। আমরা অনেক সময় হলিউড-বলিউডের সিনেমার সঙ্গে তুলনা করে দেশীয় সিনেমার নাক সিঁটকাই। এটা মোটেও ঠিক না। কম বাজেটে আমাদের সিনেমা ভালো হচ্ছে। তাই আমি বলছি- দামে কম মানে ভালো বাংলা সিনেমা।’

আইরিন সুলতানা ফেইসবুকে নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন: ‘দামে কম মানে ভালো বাংলা সিনেমা…।’

‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন আইরিন সুলতানা। এরপর এ নায়িকার ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘এক পৃথিবী প্রেম’, ‘ইউটার্ন’, ‘মায়াবীনি’, ‘পদ্মার ভালোবাসা’সহ বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। চলচ্চিত্রের পাশাপাশি তিনি ওয়েব সিরিজেও অভিনয় করেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে মো. খাদেমুল (২৫)...

ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের চার ভাইয়ের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভা...

বেইজিংয়ে ডোনাল্ড ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু

চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে যুক্...

সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী, ১৪ মৃত্যু

চলতি মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনের উদ্দেশে বুধবার...

বন্ধুকে বাঁচাতে তুরাগে ঝাঁপ, প্রাণ গেল উভয়ের

গাজীপুর মহানগরীর টঙ্গীর তুরাগ নদীতে গোসল করতে গিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা