বিনোদন

মুখ খুললেন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি 

বিনোদন প্রতিবেদক: ইদানিংকালে অভিনেত্রী শ্বেতা তিওয়ারির পোস্ট করা ছবিতে তার মেদহীন চেহারা দেখে মুগ্ধ ভক্তরা। অতীতে যদিও বেশ কিছুটা ওজন বেড়ে গিয়েছিল অভিনেত্রীর। শ্বেতা জানিয়েছেন, ছেলে রেয়াংশকে জন্ম দেওয়ার পরেই ধীরে ধীরে স্থূলকায় হতে থাকেন তিনি। ওজন বাড়ার সঙ্গেই বাড়তে থাকে নানা ধরণের শারীরিক সমস্যা। এমন সময় শ্বেতার মেয়ে পলক তিওয়ারি তাকে আবার শরীরচর্চার দিকে মন দেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

দ্বিতীয়বার মা হওয়ার পর তার ওজন বেড়ে ৭৩ কেজি হয়ে যায়। কাঁধের সমস্যায় ভুগতে শুরু করেন তিনি। কিন্তু তখনই অভিনেত্রীর কাছে ‘হম তুম অ্যান্ড দেম’ ধারাবাহিকে অভিনয় করার প্রস্তাব আসে। কিন্তু সেই ধারাবাহিকের চরিত্রের জন্য ওজন ঝরানোর প্রয়োজন ছিল তার। তখনই মেয়ে পলক উৎসাহ বাড়িয়ে তোলেন শ্বেতার। ভাল একজন প্রশিক্ষকের সঙ্গে যোগাযোগ করে আবার শরীরচর্চা শুরু করার উপদেশ দেন শ্বেতাকে। অভিনেত্রীর কথায়, “পলক আমাকে বলেছিল এই পেশায় এখনও আমার অনেক কিছু করা বাকি। আমি এখনও ফুরিয়ে যাইনি।” মেয়ের কথাতেই ঘুরে দাঁড়ান অভিনেত্রী। ফিরিয়ে আনেন নিজের পুরনো চেহারা। আপাতত দক্ষিণ আফ্রিকায় ‘খতরোঁ কি খিলাড়ি’-র শ্যুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী।

দিন কয়েক আগেই শ্বেতার সঙ্গে তার দ্বিতীয় স্বামী অভিনব কোহলীর ঝগড়া শুরু হয়। অভিনব দাবি করেছিলেন, অর্থ উপার্জনের লোভে অতিমারিকালে বছর পাঁচেকের ছেলেকে একা ফেলেই দক্ষিণ আফ্রিকা পাড়ি দিয়েছেন শ্বেতা। ২০১৩ সালে অভিনবের সঙ্গে বিবাহবন্ধনের আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী। এর পর স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন শ্বেতা। অবশেষে ২০১৯ সালে বিচ্ছেদ হয় তাদের। জীবনের প্রত্যেক পর্যায়ের ওঠাপড়াতেই মেয়ে পলককে বন্ধুর মতো পাশে পেয়েছেন অভিনেত্রী বলে মুখ খুলেছেন গৌরবের সাথে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : জোনায়েদ সাকি

দেশে বর্তমানে চাহিদার তুলনায় গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই বলে জানিয়ে...

এবার নিজের তৈরি নিয়ম ভাঙলেন নেপালের প্রধানমন্ত্রী

বিদেশি রাষ্ট্রদূত ও শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে সরাসরি বৈঠক না করার নিজের...

ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের কর্মসূচি ঘোষণা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা করেছে সরকার। আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা