বিনোদন

কাজের মান ধরে রাখার চেষ্টা করেছি: নাদিয়া

বিনোদন প্রতিবেদক : ছোটপর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়া এবারের ঈদ পরিবারের সঙ্গে উদযাপন করেছেন। করোনাকালীন সরকারি বিধি-নিষেধ মেনে চলা এই অভিনেত্রী বাইরে তেমন বের হন না। যে কারণে ঈদের পর এখনও কাজ শুরু করেননি তিনি। এমনই বিষয়সহ বিভিন্ন বিষয়ে কথা হয় নাদিয়ার সঙ্গে।

সান নিউজকে নাদিয়া বলেন, ঈদে আমাদের সাভারের বাড়িতে পরিবারের সবাই বেড়াতে গিয়েছি। করোনা পরিস্থিতির কারণে পরিবারের সবার সঙ্গেই বেশি সময় কেটেছে। এতেই ঈদের আনন্দ পাচ্ছি। এর বাইরে আত্মীয়-স্বজনদের বাসায়ও যাওয়া হয়নি।

ঈদ উপলক্ষে পর্দায় নাদিয়ার উপস্থিতি কেমন ছিলো-এমন প্রশ্নের জবাবে এ অভিনেত্রী বলেন, ‘বাঁশিওয়ালা’, ‘পিছুটান’, ‘বিবাহ বিভ্রাট’ ও ‘একটি অস্থির প্রেমিক’সহ কয়েকটি একক নাটকে কাজ করেছি। কাজের সংখ্যা কম ছিলো আমার। তবে ঈদে কাজের মান ধরে রাখার চেষ্টা করেছি।’

এখন কী করছেন? প্রসঙ্গে নাদিয়া বলেন, ‘দুদিন ধরে সহকর্মীদের নাটক দেখা শুরু করেছি। পরিবারের সবাইকে সময় দিতে গিয়ে ঈদের প্রথম কদিন অন্য কারো কাজ দেখা হয়ে ওঠেনি। এরমধ্যে কয়েকটি নাটকের কথা শুনতে পাচ্ছি। সেগুলো দেখবো। সমসাময়িক অনেকে অভিনয় করছেন নিয়মিত। এখন যারা কাজ করছেন তাদের প্রত্যেকে ভালো করছেন। আমি সময় পেলে কম-বেশি সবার কাজ দেখার চেষ্টা করি।’

এবারের এ ঈদ উপলক্ষে নাটকের বাইরে একটা মিউজিক ভিডিওতে উপস্থিতি পাওয়া গেছে।জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ‘শুন্য লাগে বুক’ শিরোনামের গানের মডেল হয়েছেন। এরইমধ্যে দর্শক বেশ পছন্দ করছেন এটি। সামনে কি কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন?

এ বিষয়ে নাদিয়া বলেন, আগামী ২২শে মে থেকে আবারও শুটিংয়ে ফিরবো। প্রথম দিন ক্যামেরার সামনে দাঁড়াবো মুসাফির রনির ‘বাজিমাত’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকের জন্য। এরপর শামীম জামানের ‘প্রিয়জন’ ও আরটিভির ‘গোলমাল’ ধারাবাহিকের শুটিং করবো। আগামী মাসে সাগর জাহানের নতুন একটি ধারাবাহিকের জন্যও প্রস্তুতি নিচ্ছি।

সান নিউজ/এইচএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা