বিনোদন

ইলমার প্রথম মৌলিক গান ‘পিরিতের কাতর’

বিনোদন প্রতিবেদক : লোকজ ঘরানার গানে নিজের সক্ষমতার পরিচয় দিয়েছেন ইলমা বখতিয়ার। তার কণ্ঠের এরই মধ্যে ঝড় তুলেছে ‘দেখে যারে মাইজভান্ডারে হইতাছে নূরের খেলা’, ‘বিচ্ছেদের অনলেসহ বেশ শ্রুতিমধূর গান। তবে এতো দিন মৌলিক গান করা হয়নি তার। অবশেষে মৌলিক গানের ভুবনে আত্মপ্রকাশ করলেন তিনি। প্রকাশ্যে এসেছে ইলমার প্রথম গান। ‘পিরিতের কাতর’ শিরোনামের এ গানটি ভিডিওসহ আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে ঈদ উপলক্ষে প্রকাশিত হয়েছে।

‘বন্ধু আমার মানুষ ভালা, আমারে সে দেয় না জ্বালা, দিনে-রাইতে যখন খুশি করে যে আদর/ লোকে বলে আমি যে তার পিরিতের কাতর/’- এমন কথায় সাজানো গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। গানটির সুর করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সুরকার বেলাল খান। সঙ্গীতায়োজনে ছিলেন নাভেদ পারভেজ।

গান প্রসঙ্গে গীতিকার জীবন বলেন, ‘গত প্রায় ১৫ বছরে অনেক শিল্পীরই প্রথম মৌলিক গান লিখেছি। তার মধ্যে জনপ্রিয়তা পেয়েছে বা মানুষের ভালো লেগেছে এমন গানের সংখ্যাও কম নয়। এবার লিখেছি ইলমার প্রথম মৌলিক গান ‘পিরিতের কাতর’। আমার নিজের খুব ভালোলাগার একটি গান হয়েছে এটি। বেলাল খানের দারুণ সুরে, বেশ ভালো সঙ্গীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। ইলমার গাওয়াতে বেশ মুগ্ধ হয়েছি। উজ্জল রহমান ভাইয়ের ক্রিয়েটিভ ভিডিও গানটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।’

ইলমা বললেন, ‘অনেক দিন ধরেই গান করছি। তবে নিজের প্রথম মৌলিক গান এটা। সুতরাং এই গান নিয়ে আশা আর উচ্ছ্বাসের কমতি নেই। সবার চেষ্টায় সুন্দর একটা কাজ হয়েছে। আশা করি গানটি শ্রোতা-দর্শকরা পছন্দ করবেন এবং আমার ভবিষ্যতের কাজের জন্য অনুপ্রেরণা দেবেন।’

‘পিরিতের কাতর’ গানের ভিডিও নির্মাণ উজ্জ্বল রহমান। ভিডিওতে মডেল হয়েছেন আফ্রিনা রাজিয়া তৃণা ও রিয়াসাদ শুভ। তাদের সঙ্গে অংশ নিয়েছেন একদল নৃত্যশিল্পী।

সান নিউজ/ এইচএস/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা