বিনোদন

‘এমন ভুল আর হবে না’

বিনোদন ডেস্ক: তরুণ কণ্ঠশিল্পী নোবেল ঈদের দিন (১৪ মে) থেকে নানা আলোচনা-সমালোচনার মধ্যে ছিলেন। শেষ সোমবার (১৭ মে) তার নামে জিডিও হয়। তার একদিন পর নোবেল তার ভেরিফাইড ফেসবুক পেজে সাংবাদিক ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে জানালেন, এমন ভুল আর হবে না।

কিছুটা কষ্ট নিয়ে তিনি লেখেন, ‘রোড এক্সিডেন্টের পর আমাকে কেউ একবার কল করে খবর নিল না। নিজের আবেগ আসলে ধরে রাখতে পারি নাই। আমি মাত্র ২৪ বছর বয়সী একজন তরুণ শিল্পী। আমিও তো দেশের জন্য সুনাম কুড়িয়ে এনেছি।’

ভুলের কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘আমি না হয় ভুল করব। সেগুলি ভুল ধরে দেওয়ার দায়িত্ব তো আপনাদের। সেখানে অনেকেই আমাকে প্রতিনিয়ত হেয় করছেন। তাই আসলে রাগ সামলাতে পারিনি।’

শেষে তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে লেখেন, ‘আমি সকল সাংবাদিক ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে কথা দিচ্ছি পরবর্তীতে এরকম ভুল আর হবে না... সবাইকে ভালোবাসা... ঈদ মোবারক।’

সাংবাদিককে তুলে নিয়ে আসার হুমকি দিয়েছিলেন নোবেল। স্ট্যাটাসে লিখেছিলেন ‘‘পৃথিবীর সমস্ত সাংবাদিকদের ওপেন চ্যালেঞ্জ! আমার একটা ‘চুল’ ছিড়ে দেখাও! প্লিজ, অনেক দিন ‘চুল’ কাটি নাই।’’

এ ছাড়া ঈদের দিন শুক্রবার (১৪ মে) থেকেই ভেরিফেইড ফেসবুক হ্যাকড হওয়া, সুরকার আহমেদ হুমায়ূনের ক্যারিয়ার শেষ করে দেয়ার হুমকি, নিজের মৃত্যুর তারিখ ঘোষণা, গানের ইতি টানার পোস্টে সয়লাব ছিল তার পেজ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা