বিনোদন

গুরুতর আহত অভিষেক, হাসপাতালে ভর্তি

বিনোদন ডেস্ক: গুরুতর আহত হয়ে ভারতের মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। রোববার (২২ আগস্ট) রাতে তাকে দেখতে যান অমিতাভ বচ্চন এবং তার মেয়ে শ্বেতা বচ্চন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, অভিষেক বচ্চন কিছুদিন আগে হাতে গুরুতর চোট পান। তার ডান হাতের আঙুলে ব্যান্ডেজ করা হয়েছে। তবে অভিষেকের শারীরিক অসুস্থতা নিয়ে প্রকাশ্যে কেউ কিছু বলেননি।

লীলাবতী হাসপাতাল থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন অমিতাভ-শ্বেতা। সেই ছবিতে দেখা যায়, সাদা টি-শার্ট পরে গাড়িতে বসা শ্বেতা। আর অমিতাভ বচ্চনের পরনে সাদা কুর্তা-পায়জামা। দুজনেই মাস্ক পরেছিলেন।

এদিকে অভিষেক বচ্চনের স্ত্রী ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ‘পন্নিইন সেলভান’ নামের সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। বর্তমানে সিনেমাটির শুটিংয়ের জন্য মধ্যপ্রদেশে অবস্থান করছেন তিনি। এ অভিনেত্রীর সঙ্গেই রয়েছে একমাত্র মেয়ে আরাধ্য। এ কারণেই অভিষেককে দেখতে হাসপাতালে যেতে পারেননি ঐশ্বরিয়া।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা