বিনোদন

প্রেমিক ও ছেলের প্রেমিকাসহ মালদ্বীপে শ্রাবন্তী

বিনোদন ডেস্ক: ভারতের কলকাতার আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সম্প্রতি ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় ও তার প্রেমিকা দামিনী ঘোষকে নিয়ে মালদ্বীপ বেড়াতে গেছেন।

সম্প্রতি পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম জানায়, ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে প্রেমে জড়িয়েছেন। মালদ্বীপে ছেলের প্রেমিকার সাথে নাকি শ্রাবন্তীর প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীও রয়েছেন।

শ্রাবন্তীর ছেলে অভিমন্যু ও তার প্রেমিকা দামিনীর ইনস্টাগ্রামে মালদ্বীপের বিভিন্ন লোকেশনের ছবি দেখা গেছে। তারা দুজনে বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করেন। এবার তাদের সঙ্গে নাকি নতুন প্রেমিককে নিয়ে যুক্ত হয়েছেন টলিউডের আলোচিত এই অভিনেত্রী। তবে অভিরূপের সঙ্গে শ্রাবন্তীর কোনো ছবি এখনো প্রকাশ হয়নি। চারজনের একসঙ্গেও কোনো ছবি নেই।

প্রসঙ্গত, ২০০৩ সালে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। এই দম্পতির ছেলে অভিমন্যু। রাজীবের সঙ্গে বিচ্ছেদের পর কৃষাণ বিরাজ নামক মডেলকে বিয়ে করলেও সেই সংসারেও বিচ্ছেদ হয় এই নায়িকার।

এছাড়া ২০১৯ রোশান সিংকে বিয়ে করেন, সেই সংসারও ভাঙনের পথে। গত বছরে অক্টোবর থেকে আলাদা থাকছেন তারা। আইনি বিচ্ছেদ হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যেই অভিরূপের সঙ্গে শ্রাবন্তীর প্রেমে জাড়ানোর গুঞ্জন চলছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ যুবদলের পদবঞ্চিতদের

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)...

কক্সবাজার সৈকতে প্লাস্টিক দূষণ রোধে ১২ ‘বর্জ্যমানব’

কারও পুরো শরীর ঢেকে আছে বোতল, মগ, ছোট বালতিসহ প্লা...

সাড়ে ৩ লাখ টাকা জরিমানা, ৫০ বস্তা জব্দ  

কুষ্টিয়ার মিরপুরে অবৈধ সার মজুদ ও বিক্রয়ের দায়ে সা...

ঢাবির সঙ্গে একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী হাঙ্গেরি

শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিতে উচ্চশিক্ষার সুযোগ সম...

বর্ণাঢ্য আয়োজনে উলিপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রামের উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা