বিনোদন

‘মনে হয় না আমি বিয়ে করব’

বিনোদন ডেস্ক: তামিল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। নানা সময়ে নানা কারণে তিনি অলোচনা আসেন। তিনি তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা কমল হাসান ও শারিকা হাসান দম্পতির মেয়ে।

২০০৪ সালে বাবা-মায়ের বিচ্ছেদের সময় শ্রুতি ছিলেন কিশোরী। তবে সময়ের পরিক্রমায় শ্রুতি এখন দক্ষিণ ভারত ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। এছাড়া সংগীতশিল্পী হিসেবেও পরিচিতি রয়েছে তার।

৩৫ বছর বয়সী এই অভিনেত্রী ব্যক্তিগত কারণে প্রায়ই আলোচনায় আসেন। বিশেষ করে তার প্রেমের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। ব্রিটিশ অভিনেতা মাইকেল করসেলের সঙ্গে ব্রেকআপের পর এই অভিনেত্রী আবারও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে গুঞ্জন উঠেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের সঙ্গে প্রশ্ন উত্তর পর্বে হাজির হন শ্রুতি। এক ভক্ত তার কাছে জানতে চায় বিয়ের পরিকল্পনা সম্পর্কে। জবাবে শ্রুতি বলেন, ‘সত্যি বলতে, মনে হয় না আমি বিয়ে করব।

এটা ২০২১, বিশ্বে অনেক বড় বড় সমস্যা রয়েছে, সেগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ।’

উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করলেও ২০০৭ সাল থেকে নায়িকা হয়ে পর্দা মাতিয়ে চলেছেন দক্ষিণের এই সুন্দরী। শ্রুতির সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন বলিউডপ্রেমীরাও। ২০০৯ সালে ‌‘লাক’ ছবি দিয়ে বি-টাউনে অভিষেক হয় তার। এ বছর শ্রুতি অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। এগুলো হলো-‘ক্র্যাক’ ও ‘বাকীল সাব’। আগামী বছর ‘সালার’ সিনেমায় তাকে দেখা যাবে প্রভাসের বিপরীতে। এটি পরিচালনা করছেন ‘কেজিএফ’ খ্যাত নির্মাতা প্রশান্ত নীল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা