বিনোদন

ভেঙে পড়েছেন হিনা খান

বিনোদন ডেস্ক: ‘বিগ বস’খ্যাত বলিউড অভিনেত্রী হিনা খান করোনায় আক্রান্ত হয়েছেন। সামাজিক মাধ্যমে খবরটি নিজেই নিশ্চিত করছেন। কয়েকদিন আগে বাবা হারিয়েছেন তিনি। এরপরই মহামারির কবলে পড়ে ভেঙে পড়েছেন এই তারকা।

হিনা খান লিখেছেন, ‘ভীষণ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমি এবং আমার পুরো পরিবার। তার মধ্যে আমি করোনা আক্রান্ত হয়েছি। ডাক্তারদের পরামর্শ মেনে যা যা সতর্কতাবিধি পালন করার সেগুলো করছি এবং নিজেকে হোম কোয়ারেন্টাইনে রেখেছি।’

মিউজিক ভিডিও শুটিংয়ে কাশ্মীরে ছিলেন হিনা খান। তাই এই অভিনেত্রী অনুরোধ করেছেন বিগত কিছুদিনে যারা তার সংস্পর্শে ছিল তারা যেন সবাই নিজেদের করোনা টেস্ট করিয়ে নেন। এছাড়া সবার কাছে ভালোবাসা এবং প্রার্থনা কামনা করেছেন তিনি।

মিউজিক ভিডিও শুটিংয়ের সময় বাবার মৃত্যুর সংবাদ পান হিনা। এরপর দ্রুত কাজ রেখে মুম্বাই ফেরেন তিনি। জানা যায়, কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয়েছে তার বাবার।

রোববার (২৫ এপ্রিল) হিনা খান ইনস্টাগ্রাম স্টোরিতে একথা জানিয়েছিলেন। তিনি লিখেছিলেন, ‘আমার বাবা আসলাম খান ২০ এপ্রিল আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আমার এবং আমার পুরো পরিবারের জন্যে এটি শোকের সময় তাই সামাজিক মাধ্যম অ্যাকাউন্টগুলো আমার টিম কিছু দিন পরিচালনা করবে।’

উল্লেখ্য, ‘ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়’ নাটক দিয়ে ২০০৯ সালে ক্যারিয়ার শুরু করেন হিনা খান। এরপর তিনি ‘বিগ বস ১১’ এবং ‘বিগ বস ১৪’ তেও অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও ২০২০ সালে ‘হ্যাকড’ দিয়ে বলিউড অভিষেক হয় তার।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ধানমণ্ডি ক্লাবে পালিত হলো বহুমাত্রিক মজিদ মাহমুদ

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

সোনার দাম ভরিতে ২২১৬ টাকা কমলো

দেশের বাজারে সোনার দাম ভরিতে কমেছে সর্বোচ্চ দুই হা...

হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন, ১০ দফা দাবি

হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্...

রাজধানীর বাজারে অস্থিরতা, নাখোশ ক্রেতা

রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে আবারও অস্থিরতা দে...

বিসিবি জেলা প্রতিনিধি মনোনয়ন নিয়ে মুন্সীগঞ্জে তোলপাড়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জেলা প্রতিনিধি ম...

‘ক্লাইভের সঙ্গে মীর জাফর আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই’

রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি আর আমেরিকা...

নোয়াখালীতে মাদক প্রতিরোধে ফুটবল উৎসব

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মাদক ও অপরাধ থেকে ত...

কারিনার মরদেহ আসবে রোববার, পরদিন মুন্সিগঞ্জে দাফন 

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ...

ভিনি-ভার্জিনিয়ার বিচ্ছেদ হয়েছিল যে কারণে

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র...

শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার প্রতিবাদ: জাহাঙ্গীরনগরে প্রক্টর কার্যালয়ে তালা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণচেষ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা