বিনোদন

যেমন কাটছে পার্নো মিত্রের জীবন

বিনোদন ডেস্ক: টলিউড তারকাদের মধ্যে করোনার সংক্রমণ বেড়েই চলেছে।

সোমবার (২৬ এপ্রিল) এ তালিকায় যুক্ত হলেন বিজেপি প্রার্থী পার্নো মিত্র। আপাতত চিকিৎসকের পরামর্শে নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন তিনি।

এদিন সকালে এক টুইটে পার্নো মিত্র লিখেছেন—আমি কোভিড-১৯ পজিটিভ। গত ৭ দিন যারা আমার সঙ্গে ছিলেন, তাদের প্রতি বিশেষ অনুরোধ, দয়া করে আপনারাও কোভিড-১৯ পরীক্ষা করান।

এদিকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বরাহনগর আসনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন পার্নো মিত্র। বালিগঞ্জের ভোটার তিনি। সোমবার (২৬ এপ্রিল) তার ভোট। কিন্তু করোনা পজিটিভ হওয়ায় ভোট দিতে যেতে পারেননি পার্নো।

এ বিষয়ে টুইটে পার্নো লিখেছেন—‘আমি অসুস্থ। কিন্তু ধীরে ধীরে সুস্থতার পথে এগুচ্ছি। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি, এবার আমার ভোট দেওয়া হবে না। কিন্তু যে দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা কাজ করা শুরু করেছি, তা শেষ হওয়ার নয়। এক উদ্যমে আমরা সবাই মিলে সেই লক্ষ্যের দিকে পৌঁছে যাব।’

ভারতে জুড়েই করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ৮১২ জন। পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ছুঁইছুঁই। আর মৃত্যু হয়েছে ৫৭ জনের।

সানসিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী চাকরিচ্যুত

পদমর্যাদার অপব্যবহার করে বিমানবন্দরের ভিআইপি সুবিধা নেওয়া এবং অননুমোদিতভাবে ক...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা