বিনোদন

আসছে মুন্না ভাই থ্রি!

বিনোদন ডেস্ক: ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক সিনেমাগুলোর মধ্যে অন্যতম একটি 'মুন্না ভাই'। বেশ কিছু বছর পার হয়ে গেলেও জনপ্রিয় এই ফ্র‍্যাঞ্চাইজির নতুন কিস্তি নিয়ে মেলেনি কোনো তথ্য।

যদিও বেশ কয়েকবার শোনা গেছে গুঞ্জন, আসছে এর সিক্যুয়েল।

'মুন্না ভাই থ্রি' নিয়ে দর্শকের অপেক্ষা ১৪ পেরিয়ে ১৫ বছরে ঠেকলো। রাজকুমার হিরানির পরিচালনায় সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ারসি এবং বোমান ইরানির দুর্দান্ত অভিনয় এখনো মনে রয়ে গেছে দর্শকের।

এবার সিনেমাটির পরবর্তী কিস্তি নিয়ে বেশ খোলামেলা আলোচনা করেছেন এর অন্যতম অভিনেতা আরশাদ ওয়ারসি ও বোমান ইরানি।

সম্প্রতি মুক্তির অপেক্ষায় থাকা অ্যামাজন প্রাইমের নতুন সিরিজ 'লোল'- এর প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন আরশাদ এবং বোমান। এক সংবাদ সম্মেলনে 'মুন্না ভাই'- এর নতুন কিস্তি নিয়ে প্রশ্ন করলে আরশাদ বলেন, 'এটি কবে থেকে শুরু হবে এই প্রশ্ন আমাদের মাঝেও বারবার আসে।

সত্যি বলতে সিনেমাটির অভিনেতারাও চান এটি হোক। প্রযোজক চান সিনেমাটি হোক। পরিচালকও চান সিনেমাটি হোক। তবে কোনো এক অজানা কারণে সিনেমাটি হচ্ছে না।'

তিনি আরো জানান, 'সিনেমাটির মূল নায়ক আমি মনে করি পরিচালক রাজকুমার হিরানিকে। তিনি সিনেমাটির জন্য প্রচুর পরিশ্রম করেছেন। তার পরিশ্রম এবং অধ্যাবসায় মুন্নাভাইকে আজ এই পর্যায়ে নিয়ে এসেছে। সবশেষে আবারো বলতে চাই, আমার মনে প্রাণে চাওয়া মুন্নাভাই যত তাড়াতাড়ি সম্ভব পর্দায় আবারও ফিরে আসুক।'

প্রসঙ্গত, এর আগেও বেশ কিছু অনুষ্ঠানে 'মুন্না ভাই' সিরিজ নিয়ে প্রযোজক বিনোদ চোপড়া মুখ খুলেছেন৷ বেশ কয়েকবার সিনেমাটির কাজ শুরু করার ব্যাপারেও আশা ব্যক্ত করেছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা