বিনোদন

পূর্ণিমার ওপর বিরক্ত মান্নার স্ত্রী 

বিনোদন ডেস্ক: ‘জ্যাম’ সিনেমা নিয়ে মন্তব্য করায় চিত্র নায়িকা পূর্ণিমার ওপর বিরক্ত সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ‘কৃতাঞ্জলি’র কর্ণধার ও প্রয়াত নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না।

জানা যায় সম্প্রতি পূর্ণিমা আক্ষেপ করে বলেন, শুভর সঙ্গে এর আগে ‘ছায়াছবি’ নামে একটা সিনেমা করেছিলাম, সেই ছবিটি আজও মুক্তি পায়নি। তারপর দুজনে আবার জুটি বেধেছি ‘জ্যাম’ সিনেমায়। এখন এটাও নাকি আর হবে না! শুভর সঙ্গে এটা আমার বাজে একটা অভিজ্ঞতা, হয়তো ব্যাড লাক আমাদের দুজনের। ওর সঙ্গে আমার সিনেমা ভাগ্য খুবই খারাপ।‘

এদিকে পূর্ণিমার এমন মন্তব্যে বিরক্তি প্রকাশ করে শেলী মান্না বলেন, আমার ছবিটি নিয়ে মন্তব্য করার আগে পূর্ণিমার আমার সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল। সিনেমাটিতে দেড় কোটি টাকার বেশি নির্মাণ ব্যয় হয়েছে। ইতোমধ্যে সম্পাদনা শেষ করেছি। সবকিছু শেষের দিকে। তাহলে কীভাবে এই সিনেমাটির কাজ শেষ হবে না।

শেলী মান্না আরও জানান, শুভর ব্যস্ততা, ঋতুপর্ণার শিডিউল শুভর সঙ্গে না মেলার কারণে আমাদের ছবিটা আটকে যায়। এরমধ্যে পূর্ণিমার একটি গান ও ঋতুপর্ণার একটি দৃশ্যের কাজ হলেই সিনেমাটি শেষ হয়ে যাবে। তবে গল্পের কিছু পরিবর্তন আর ছবির দৈর্ঘ্য বাড়ানোর কারণে আমাদের আরও ৬ থেকে ৭ দিনের কাজ বাকি আছে।

ছবিটির যে বাজেট ছিলো তা এরইমধ্যে অতিক্রম করেছে, যার কারণে প্রযোজক আর ছবিটি করতে চাচ্ছেন না পূর্নিমান এমন মন্তব্যে শেলী মান্না বলেন, ‘বাজেট ফেল করেছে সেটা সঠিক, কিন্তু দেড় কোটি টাকা খরচের সিনেমায় বাকি ২০ লাখ টাকার কাজ না করে বন্ধ করে দেব? এমনটা কোন প্রযোজক করবেন? পূর্ণিমা যেটা বলেছে সেটা হয়ত না জেনেই বলেছে। মূলত শিডিউল জটিলতা, দেশের সার্বিক পরিস্থিতি, সবকিছু মিলিয়ে কাজটি শেষ করতে আমাদের সময় লাগছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

মালয়েশিয়া-চীন সফরে প্রধানমন্ত্রীর কূটনীতির প্রশংসায় অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের স্বাধীন, ভারসাম্যপ...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

রাউন্ড অব ৩২: ব্রাজিল–জাপান, আর্জেন্টিনা–কেপ ভার্দে মুখোমুখি

ফিফার নতুন ফরম্যাটের বিশ্বকাপে গ্রুপ পর্ব শেষে এবার শুরু হচ্ছে সবচেয়ে রোমাঞ্...

কুয়েত–বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার দাবি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরানের...

ভিটামিন ‘এ’ ক্যাপসুলে কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন স্ব...

বজ্রপাত: ১২ বছরে ৩,৮৬০ মৃত্যু, সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল

বাংলাদেশে বজ্রপাত এখন আর কেবল মৌসুমি প্রাকৃতিক ঘটনা নয়—এটি ধীরে ধীরে এক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা